https://www.prothomalony.com/

17784

new-york

নিউইয়র্ক

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের স্মরণে নিউইয়র্কে দোয়া মাহফিল ও শোকসভা

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ ০৭:১৬

সাবেক জাতীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং পঞ্চগড়ের কৃতী সন্তান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে নিউইয়র্কে পঞ্চগড় জেলা কল্যাণ সমিতি ইউএসএ ইনকের উদ্যোগে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) নিউইয়র্কের ইকরা পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির সভাপতি মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন চৌধুরী আরিফ হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল লতিফ সম্রাট।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাসির খান পল, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মাসুদ রানা, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাবেক প্রেসিডেন্ট ডা. আব্দুল লতিফ, নিউইয়র্ক মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রিপন মিয়া, পঞ্চগড় মহিলা কলেজের সাবেক অধ্যাপক মিজানুর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা আবু তাহের, আবু তালেব, এবাদ চৌধুরী ও আব্দুস সবুর।

বক্তারা মরহুম জমির উদ্দিন সরকারের রাজনৈতিক, সামাজিক ও গণতান্ত্রিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন সৎ, দক্ষ ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ রাজনীতিক। জাতীয় রাজনীতির পাশাপাশি পঞ্চগড়ের উন্নয়নেও তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পঞ্চগড় জেলা কল্যাণ সমিতি ইউএসএ ইনকের নেতাকর্মীসহ প্রবাসী পঞ্চগড়বাসী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন