https://www.prothomalony.com/

16951

new-york

নিউইয়র্ক

ট্রান্সফোটেক একাডেমিতে সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ ০২:২৩

নিউইয়র্কে প্রযুক্তিনির্ভর পেশা গঠনে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে ট্রান্সফোটেক একাডেমি। সম্প্রতি শতাধিক বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থী প্রতিষ্ঠানটির সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রকৌশল প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। 

প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা আধুনিক সাইবার নিরাপত্তা ধারণা, বাস্তব কাজের উপকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পদ্ধতি, ব্যবহারিক প্রশিক্ষণ এবং পেশাভিত্তিক প্রস্তুতির মধ্য দিয়ে নিজেদের দক্ষতা উন্নত করেছেন। কোর্স শেষে তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে নিয়োগ সহায়তা দল জীবনবৃত্তান্ত তৈরি, আবেদন কৌশল, সাক্ষাৎকার প্রস্তুতি এবং নিয়োগ সংক্রান্ত  বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৩৭টি অঙ্গরাজ্যে বাংলা ভাষাভাষী কমিউনিটির সঙ্গে তাদের সংযোগ রয়েছে। ইতোমধ্যে ৭৯তম ব্যাচ প্রশিক্ষণ শেষ করেছে, তিনটি ব্যাচ চলমান রয়েছে এবং আগামী মাসে নতুন ব্যাচ শুরু করার প্রস্তুতি চলছে।

ট্রান্সফোটেক একাডেমির সঙ্গে যুক্ত রয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক তিনজন অভিজ্ঞ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। যারা বাস্তব কাজের অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছেন। পাশাপাশি নিউইয়র্কের ম্যানহাটন এবং লস অ্যাঞ্জেলেসে তাদের কার্যালয় রয়েছে। যা শিক্ষার্থী ও কমিউনিটির সহায়তাকে আরও শক্তিশালী করছে।

ট্রান্সফোটেক একাডেমি বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডায় সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে। শিগগিরই যুক্তরাজ্যে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে, যা আন্তর্জাতিক পর্যায়ে বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে সাইবার নিরাপত্তা খাতে দক্ষ জনবলের চাহিদা অত্যন্ত বেশি। সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী দেশটিতে পাঁচ লক্ষাধিক পদ খালি রয়েছে। শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, তথ্য নিরাপত্তা বিশ্লেষক পদের কর্মসংস্থান ২০২৪ থেকে ২০৩৪ সালের মধ্যে প্রায় ২৯ শতাংশ বাড়বে, যা অন্যান্য পেশার তুলনায় অনেক বেশি। প্রতি বছর গড়ে প্রায় ১৬ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পদের মধ্যম বার্ষিক আয় করা যাবে এক লক্ষ চব্বিশ হাজার ডলারেরও বেশি। এরই মধ্যে এই প্রশিক্ষণে অংশ নেওয়া এক শিক্ষার্থী গত মার্চ মাসে বছরে ৯০ হাজার ডলারের বেশি বেতনে চাকরি পেয়েছেন, যা প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ থেকে কর্মসংস্থান পর্যন্ত কার্যক্রমের সফলতা তুলে ধরে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শেখ গালিব রহমান বলেন, তাদের লক্ষ্য শুধু প্রশিক্ষণ দেওয়া নয়, বরং শিক্ষার্থীদের পেশাগত পরিবর্তনের জন্য প্রস্তুত করা। শতাধিক শিক্ষার্থীর এই অর্জন তাদের জন্য গর্বের। তারা চান শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে চাকরির বাজারে প্রবেশ করুক এবং নিয়োগ না হওয়া পর্যন্ত তাদের সহায়তা অব্যাহত থাকবে।

নিয়োগ সহায়তা দলের প্রধান সাদিয়া নাসরিন বলেন, প্রতিটি শিক্ষার্থীকে আলাদাভাবে সহায়তা দেওয়া হচ্ছে। কারণ প্রশিক্ষণ শেষ হওয়াই শেষ নয়, বরং সেখান থেকেই পেশাজীবনের শুরু।

উল্লেখ্য, ১৩ বছরেরও বেশি সময় ধরে ট্রান্সফোটেক একাডেমি যুক্তরাষ্ট্রে বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের জন্য কর্মমুখী তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ ও পেশাগত সহায়তা দিয়ে আসছে। সাম্প্রতিক বিশ্বে সাইবার আক্রমণ বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং অনলাইন বাণিজ্যের বিস্তার, সব মিলিয়ে এসব খাতে দক্ষ জনশক্তির চাহিদা ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে ট্রান্সফোটেক একাডেমি তাদের শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে সরাসরি চাকরির জন্য প্রস্তুত করছে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন