https://www.prothomalony.com/

15308

bangladesh

বাংলাদেশ

ডিজিটাল দন্তচিকিৎসা  নিয়ে প্রশিক্ষণ দিলেন চট্টগ্রামের ডা. মাসুম

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫ ০২:০২

ঢাকায় অনুষ্ঠিত ডেন্টাল সার্জন ও প্র্যাকটিশনারদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দিচ্ছেন চট্টগ্রামের দন্ত চিকিৎসক ডা. নূরুল কবির মাসুম

৫০ জন চিকিৎসককে ডিজিটাল ডেন্টেস্ট্রি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন দেশের ডিজিটাল দন্ত চিকিৎসার অন্যতম অগ্রগামী চিকিৎসক ডা. নূরুল কবির মাসুম। সম্প্রতি রাজধানীর বনানীর ক্লাব নটরডেমিয়ান্সে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ অর্গানাইজেশন অব নেক্সটজেন ডেন্টিস্ট।

প্রথমবারের মতো অনুষ্ঠিত এই কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডেন্টাল সার্জন ও প্র্যাকটিশনাররা অংশ নেন। কর্মশালায় ডিজিটাল ডেন্টিস্ট্রি ও ক্লিয়ার এলাইনার্স-এই দুটি আলোচিত ও দ্রুত বদলে যাওয়া টেকনোলজি নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন ডা. মাসুম। 

এছাড়া ক্লিয়ার এলাইনার্সের মৌলিক ধারণা, প্রচলিত মিথ ভেঙে সঠিক কেস সিলেকশনের গাইডলাইন, ডিজিটাল ডেন্টিস্ট্রি ও প্র্যাকটিস আপগ্রেডের বাস্তবসম্মত রোডম্যাপ, স্মার্ট ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন ও কমন সেন্স অ্যাপ্রোচ, ডিজিটাল ইমপ্লান্ট, স্মাইল ও ফেস ডিজাইনসহ নানা বিষয় তুলে ধরেন তিনি। দিনব্যাপী এই আয়োজন শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।

বাংলাদেশের ডেন্টাল সেক্টরকে ডিজিটালাইজেশনের পথে এগিয়ে নিতে এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করেছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা। ভবিষ্যতে তাই আরও বড় পরিসরে এমন কর্মশালার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান ছিল মেডিপ্লাস, অস্টেম ইমপ্লান্ট এবং স্মাইল কেয়ার।

বাংলাদেশ থেকে আরো পড়ুন