https://www.prothomalony.com/

8812

entertainment

বিনোদন

ক্যালিফর্নিয়ার ডেভিসে স্বাধীনতা দিবস উদযাপন এবং এইচ বি বি - এর বার্ষিক ফান্ডরেইজিং গালা ইভেন্ট

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪ ০৯:১২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী সাক্রামেন্টোর অদূরে বিশ্ববিদ্যালয় শহর ডেভিস এ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল বাংলাদেশের আগাম ৫৩তম স্বাধীনতা দিবস। হিউমেনিটি বিয়ন্ড বেরিয়ারস (এইচবিবি)নামের একটি ব্যাতিক্রমধর্মি মানবতাবাদী সংগঠন (এনজিও) এর গোড়াপত্তন থেকে গেল প্রায় এক দশক ধরে এ অনুষ্ঠানটির ব্যবস্থাপনা করে আসছে। সংগঠনটি একটি মানবতাবাদী মহৎ উদ্দেশ্য নিয়ে এ দিবসের প্রেক্ষাপটে এখানে বসবাসকারী মূলত বাংলাদেশী বংশউদ্ভূত সমাজকে সামনে রেখে পরিকল্পনা করেছে। উদ্দেশ্য স্বাধীনতা  দিবস উদযাপন। তবে দিনশেষে স্বাধীনতার চেতনাটাকে মানবতার কাজে নিবেদন করা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২রা মার্চ বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠানসূচি উদযাপন করা হয় প্রায় ৪ শত আসনের ভেটেরান মেমোরিয়াল  সেন্টার থিয়েটার এ। আর খাবার দাবার, স্টল ছিল সাথেই লাগানো ক্লাব হল রুমে।  অনুষ্ঠানের অংশগুলো সাজানো ছিল সুন্দরভাবেঃ স্বাধীনতার–মেলা (দেশি বাহারি খাবার খাওয়া, কেনাকাটা, আড্ডা), স্বাধীনতার সন্ধ্যা (স্থানীয় শিশু কিশোর ও বড়দের নিয়ে মনোজ্ঞ সাস্ক্রিতিক অনুষ্ঠান), স্বাধীনতার সূর (বাংলাদেশী ব্যান্ড ‘হরপ্পার বন্ধুরা’ এর গান), মুক্তহাত (স্বাধীনতার চেতনায় দান করা যা এইচবিবি-র মাধ্যমে বাংলাদেশে দুস্থ মানুষের সহায়তার জন্য ব্যয় করা হয়।  

হৃদয় ছুঁয়ে যাওয়া বাংলাদেশী জাতীয় সংগীত এবং আমেরিকান জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনার মধ্য দিয়েই অনুষ্ঠানটি-র শুরু হয়। চার শতাধিকএর বেশি অতিথি এই গালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; অতিথিদের মধ্যে বেশ কিছু বিদেশীও উপস্থিত ছিলেন। স্থানীয় অধিবাসীদের নিয়ে  উদ্ভোধনী নাচ, গান, কবিতা এবং কচিকাঁচাদের ট্যালেন্ট শো নিয়ে ভরপুর ছিল স্বাধীনতার সন্ধ্যা, দর্শ-শ্রোতারা অংশগ্রহণকারীদের ট্যালেন্টের ভূয়সী প্রশংসা করেন।  

অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে পরিবেশনা ছিল এইচবিবি-র কার্যকলাপ নিয়ে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ড শেখ সেলিম এ পর্বে উদ্ভধনি বার্তায় এইচবিবির মুল মিশন ও ভীষণ তুলে ধরেন এবং বর্তমান প্রেক্ষাপটে কিভাবে সংগঠনকে এক ধাপ এগিয়ে নেয়া যায় তার রূপরেখা দেন। এইচবিবির বোর্ডমেম্বার ও বিভিন্ন শাখা পরিচালকের মধ্যে ইঞ্জি: আকিম কবির (মহাসচীব, ডা: হালিমা করিম (সহকারী সচিব),  ইঞ্জি: জাওদাত রহমান (প্রযুক্তি ও মিডিয়া পরিচালক) এবং ইঞ্জি: সায়মা চৌধুরী শহীদ রীমা (পরিচালক, ইয়ুথ প্রোগ্রাম ২০২৩ সালের এইচবিবি ১৪টি ছোট আকারের চালু প্রকল্পের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। স্থানীয়ভাবে এখানে বাস্তহারা, এতিম ও অন্যান্য সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যের জন্য কাজ করা হয়। বাংলাদেশের উল্লেখযোগ্য দীর্ঘমেয়াদি প্রকল্পের মধ্যে রবোটিক টেলিমেডিসিন, টোকাইদের পড়াশোনার জন্য স্কুল, মুক ও বধির শিশুদের শিক্ষা, স্কুল ছাত্রছাত্রীদে মানসিক স্বাস্থ্য বিষয়ক  সচেতনতা বিষয়ে অভিবাবক-শিক্ষকদের নিয়ে প্রকল্প, নারী জাগরণ ও কর্মসংস্থান, ওয়ানহেলথ বিষয়ক প্রকল্প ইত্যাদি।  সংগৃহীত অর্থের প্রায় ৯০% ভাগ বাংলাদেশের দুস্থ মানুষের সেবায় প্রকল্প আকারে অনুদান দিয়ে বাস্তবায়িত করা হয়। প্রধানত শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য মোচন কাজে অর্থ ব্যয় করা হয়।সবার শেষের আকর্ষণ ছিল বাংলাদেশী ব্যান্ড ‘হরপ্পার বন্ধুরা’ এর মন মাতানো গান।  

এখানে উল্লেখযোগ্য যে পোর্টল্যান্ড থেকে আসা ‘হরপ্পার বন্ধুরা’ বিনা পারিশ্রমিকে এমন একটি জনহিতকর কাজের সহায়তায় এগিয়ে আসেন। সকল অথিতিদের সমষ্টিগত সহায়তায় HBB তাদের লক্ষ্য ৭০ হাজার ডলারের বেশি তুলতে সক্ষম হয়েছে। বিদেশে বসেও স্বদেশের টানে যারা অক্লান্ত পরিশ্রম, উপস্থিতি, অনুষ্ঠানে অংশগ্রহন এবং অর্থ দিয়ে HBB এর কর্মকর্তাদেরকে এমন একটি মানবিক কাজের অনুষ্ঠানকে সার্থক করতে এগিয়ে এসেছেন তাঁরাইতো আমাদের সোনার দেশের সোনার সন্তান!
HBB সম্পর্কে আরো বিবরণ পেতে হলে ক্লিক করুন -https://www.humanitybeyondbarriers.org/
 

বিনোদন থেকে আরো পড়ুন