https://www.prothomalony.com/

6462

decoration

সাজসজ্জা

প্যারিস ফ্যাশন উইকে যাচ্ছেন 'মিস গ্রান্ড বাংলাদেশ ২০২২' এর তৌহিদা তাসনিম তিফা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৫১

আসছে ২৯ সেপ্টেম্বর, প্যারিসের হাইটেক মোডা প্যারিসের 'এসএআরএল সালোঁ ডি মিরোয়ারস'-এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ‘মিস গ্রান্ড বাংলাদেশ ২০২২’-এর তৌহিদা তাসনিম তিফা। তিনি অংশ গ্রহণ করবেন মেলাবেন দুবাইভিত্তিক ফিলিপিনো ডিজাইনার ক্রিস্টাল অ্যানের পোশাকে।

প্যারিসকে বলা হয় ফ্যাশন, স্টাইল  আর আভিজাত্যের শহর। আধুনিক ফ্যাশনের রাজধানীও বলা হয় এই প্যারিসকে। আসন্ন প্যারিস ফ্যাশন উইকে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিফা।

তিফার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, 'প্যারিস ফ্যাশন উইকের মতো ফ্যাশন উৎসবে অংশগ্রহণ করতে পারা মডেলদের স্বপ্ন। পুরোবিশ্ব থেকেই এখানে অনেকে অংশ নেন। বাংলাদেশি হিসেবে প্যারিস ফ্যাশন উইকের মতো বড় আসরে অভিষেক হতে যাচ্ছি, এতে বেশ গর্ববোধ করছি।'

তিফা আরো বলেন, 'মডেলিং নিয়ে অনেক বড় বড় স্বপ্ন আছে আমার। আরও ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর সঙ্গে কাজ করতে চাই। দেশেও। তাই নিজেকে আরও ইমপ্রোভ করার, স্কিল ডেভেলপ করার চেষ্টা করছি।'



বাবা মায়ের একমাত্র মেয়ে তৌহিদা তাসনিম তিফা। বাবা ব্যাবসায়ী আর মা আইনজীবী। তিফা শান্তা মারিয়াম থেকে এলএলবি সম্পন্ন করে এলএলএম অ্যাডমিশন ও বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তার পড়াশুনার প্রতিটি বিষয়ে সাহায্য করছেন তার আইনজীবী মা।

পড়াশোনা নিয়ে দারুণ ব্যস্ত সময় কাটছে তার, কিন্তু এর ফাঁকে মডেলিং থেমে নেই। জেন্টলপার্ক, ইয়েলো, টুয়েলভ, কিউরিয়াস, সেইলর -সহ বেশ কিছু নামিদামি দেশি ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন তিফা। ব্র্যান্ড ফটোশুট, ওভিসি, টিবিসি’তে প্রায় নিয়মিতই দেখা যায় তাকে।

তৌহিদা তাসনিম তিফা বাসায় থাকতেই বেশি পছন্দ করেন। পোষা বিড়াল মিয়নের সঙ্গ তার ভীষণ প্রিয়। নেটফ্লিক্স এ মুভি দেখতে পছন্দ করেন আর নাচের প্রতিও সখ রয়েছে তার। অভিনয়ের প্রতিও দারুণ আগ্রহ তিফার। কয়েকটি টিভি ফিকশনে তার দক্ষতা দেখা গিয়েছে। মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত 'হোম টিউটর' নামের একটি নাটকে অভিনয় করেছেন তিফা। এর এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো তবে তিনি অভিনয়ে নিয়মিত নন। অবশ্য ওটিটি প্ল্যাটফর্মে দারুণ কিছু করার স্বপ্ন দেখছেন তিফা। ভবিষ্যতে নিউ ইয়র্কের হাওয়ার্ড মেয়ার্স এর একটিং স্কুলে পড়াশুনা করার ইচ্ছে রয়েছে তার।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে রানার-আপ হন তৌহিদা তাসনিম তিফা। এরপর ২০২০ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর সেরা দশেও ছিলেন। এছাড়াও তিনি একজন সমাজকর্মী এবং মিস টিন ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রতিযোগীতার সর্বকনিষ্ঠ বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার মডেলিং ক্যারিয়ারের বাইরেও, তিফা একজন নিবেদিতপ্রাণ সামাজিক কর্মী  সুবিধাবঞ্চিত শিশুদের খাদ্য এবং শিক্ষা প্রদানের জন্য নিবেদিত একটি ফাউন্ডেশনের সাথে  বর্তমান জড়িত আছেন যা ইতিবাচক প্রভাব তৈরিতে তার প্রতিশ্রুতি প্রদর্শন করে। তিফা অদূর ভবিষ্যতে তার নিজস্ব দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করতে চায়, তার প্ল্যাটফর্ম ব্যবহার করে ফেসবুক  এবং ইন্সটাগ্রাম -এ তার হাজার হাজার অনুসারীকে উদারতা এবং চিন্তাশীলতার সাথে অনুপ্রাণিত করতে চায়।  তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে অন্যদের যত্ন নেওয়া ব্যক্তিগত বৃদ্ধি এবং একটি উন্নত বিশ্ব তৈরির চাবিকাঠি।

তিফা সাউন্ডপেস ইন্টারন্যাশনালের ওমর চৌধুরী এবং ফোর এমটিভিই উএসএ-এর প্রতি তার অসাধারণ যাত্রায় তাদের অটল সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সাজসজ্জা থেকে আরো পড়ুন