https://www.prothomalony.com/
4304
canada
বাংলাদেশের প্রগতিশীল রাজনীতির তিন প্রধান পুরোধা সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্য, জাফরুল্লাহ চৌধুরী এবং গোপেশ মালাকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নাগরিক স্মরণসভার আয়োজন করবে কানাডা প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই)। আগামী ২৮ মে রোববার বিকাল পাঁচটায় টরন্টো শহরের বাঙালীপাড়ার কেন্দ্রস্থলে ২৫৫০ ড্যানফোর্থ এভিনিউ-এর হোপ ইউনাইটেড চার্চে অনুষ্ঠিত হবে এই স্মরণসভা। উক্ত সভায় কানাডার বিভিন্ন প্রগতিশীল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন ও বক্তব্য রাখবেন।
আয়োজকদের পক্ষ থেকে জাতির কৃতি সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রবাসী সকল সহকর্মী সমর্থকদের উক্ত স্মরণসভায় উপস্থিত হওয়ার আহবান জানানো হয়েছে।
কানাডা থেকে আরো পড়ুন