https://www.prothomalony.com/

2738

opinion

অভিমত

মোবাইল হ্যাকিং এবং টাকা চুরি কিভাবে সুরক্ষিত থাকবেন?

প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৩ ০২:০৮

 আমাদের কমিউনিটির অনেকেই প্রতারিত হয়েছেন বা এ ধরনের হ্যাকিংয়ের ভুক্তভোগী। আজ কিভাবে ফেক এসএমএস আসে, সেগুলো কিভাবে শনাক্ত করা হয় এবং কিভাবে প্রতিহত করতে পারি সে ব্যপ্যারে আলোচন করব।

১) আপনার ফোনে এরকম একটা মেসেজ এলো:—

Bank: Your account is temporarily locked. Please click here – http://goo.gl/2a234 to secure your account.

আপনি ক্লিক করলেন, আপনার ফোন ব্রাউজার ওপেন হলো কিন্তু স্ক্রিনে আর তেমন কিছু দেখা গেল না। ক’দিন পরে দেখলেন অ্যাকাউন্ট থেকে কিছু টাকা উধাও।

২) আপনার ফোনে এরকম একটা মেসেজ এলো:—

Bank Alert: We have noticed suspicious transactions on your account. Please login and verify transaction ammounts immediately: http://bit.ly/sX236xq

আপনি ক্লিক করলেন লিঙ্ক এ, যথারীতি ব্রাউজার ওপেন হলো, স্ক্রীনটা দেখতে একদম টিডি ব্যাংকের লগিন স্ক্রিন। আপনি পাসওয়ার্ড দিয়ে লগইন করলেন, কিন্তু এন্টার করার পর স্ক্রিনে নতুন কিছু দেখাচ্ছে না, বা ব্ল্যাঙ্ক রয়ে গেছে। আপনি ধরেন নিলেন টিডি ব্যাংকের ওয়েবসাইটে সমস্যা।

৩) আপনার ফোনে এরকম একটা মেসেজ এলো:—

Alert: You have received $500 from your contact. Please click here http://short.er/73mK3x within 24 hours to accept this money. It will be available in your account after your confirmation.

আপনি ক্লিক করলেন, আপনার ফোন ব্রাউজার ওপেন হলো কিন্তু স্ক্রিনে আর তেমন কিছু দেখা গেল না।

এবার ফলাফল কি হতে পারে ভেবে দেখি। ফলাফল অনেক ধরনের হতে পারে। তবে তার মধ্যে সবচেয়ে প্রচলিত হলো আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে নেয়া। যারা এসব করে তারা, কিন্তু আবার এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নেয় না। কারণ সেটা ট্রেস করা যাবে। টাকাটা এমনভাবে এবং এমন এক জায়গায় নেবে, সেখান থেকে ট্রেসিং করা অনেক জটিল বা অনেক ক্ষেত্রে অসম্ভব। আপনার চোখে হয়ত বেশ কিছুদিন পরে ধরা খাবে অ্যামাউন্ট কমে গেলে। তখন আপনি হয়ত অভিযোগ দাখিল করবেন বা আপনার ব্যাংক হয়ত আপনাকে টাকাটা ফেরত দেবে। কিন্তু প্রথমে একবার ঝামেলা পোহাতেই হবে। এছাড়া হয়ত আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে কোনো অবৈধ ট্রানজেকশনও হতে পারে। সেক্ষেত্রে আপনি আবারো নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। আপনি হয়ত ভাবছেন হ্যাকাররা আমার নম্বর পেল কিভাবে? নম্বর কিন্তু অনেকভাবে জোগাড় করা সম্ভব। মেসেজের বক্তব্য যেটাই হক, ভোগান্তি কিন্তু আপনারই; বিশেষ করে যখন এ ফাঁদে পড়বেন। টাকা একবার হাতছাড়া হলে সেটা ফিরে পেতে অনেক বেগ পেতে হয়। এখানে ক্রেডিট কার্ড ফ্রড হলে সেটা আরেকটু স্থানীয় কারণ সেটা ক্রেডিট কোম্পানির টাকা এবং তারাই উদ্ধার করবে। কিন্তু ব্যাংক থেকে গেলে সেটা হবে আপনার টাকা এবং এ টাকা ফেরত দিতেও কিন্তু ব্যাংক একটু গড়িমসি করতেই পারে। অর্থাৎ আমাদের সতর্ক হতে হবে, যাতে করে এ পরিস্থিতিতে না পড়ি। এবার দেখি কিভাবে এটাকে প্রতিহত করা যায় বা কিভাবে আমরা মিটিগেট করতে পারি।

কিভাবে আসল/নকল চিনবেন?

আসল, নাকি নকল —এটা ধরার কিছু পদ্ধতি আছে। লক্ষ্য করুন, যেগুলো ফেক মেসেজ, সেগুলোর কিছু কমন এলেমেন্ট থাকে যেমন:—

* জেনেরিক নাম, “Bank Alert”। আপনার অ্যাকাউন্ট যেকোনো ব্যাংকে থাকতে পারে। কিন্তু দেখুন আপনার আসল ব্যাংকের নাম নেই। কাকতালীয়ভাবে হয়ত কোনো সময় ব্যাংকের নাম উল্লেখ থাকতে পারে এবং আপনার ব্যাংকের সাথে মিলে যেতে পারে। সেক্ষেত্রে আরও সতর্ক হতে হবে।

* একটা আর্জেন্সি দেখাবে। লক্ষ্য করুন আপনাকে ক্লিক করার জন্য প্রেশার দেয়া হচ্ছে। অর্থাৎ ক্লিক না করলে খারাপ কিছু হয়ে যাবে বা আপনি টাকাটা পাবেন না। এটা সাইকোলজিক্যাল। প্রেশার দেবার কারণে আপনি হয়ত কারও সাথে বিবেচনা করার সময় পাবেন না। একটা থ্রেট থাকবে বা কোনো পুরস্কার বা কোনো জরিমানার কথা থাকবে (এটা বেশি দেখা যায় ট্যাক্স সিজনে)

* যেখানে ক্লিক করতে বলা হয়, লক্ষ্য করুন সেগুলো কিন্তু ব্যাংকের আসল ওয়েব অ্যাড্রেস নয়। আপনার ব্যাংক কখনো এ ধরনের ইউআরএল(URL) মানে লিঙ্ক ব্যবহার করবে না। ধরুন আপনার ব্যাংক চেজ ব্যাংক, তাদেরটা হবে https://chase.com/ বা আপনার ব্যাংক সিটি ব্যাংক, তখন হবে https://citi.com । এটা খেয়াল রাখতে হবে যখনি দেখবেন মেসেজ এবং লিঙ্কের সাথে সামঞ্জস্য নেই, তখনি অ্যালার্ট হয়ে যাবেন এবং ধরে নেবেন এটা ভুয়া।

* যে নম্বর থেকে মেসেজ আসে, সেগুলোও কিন্তু ভুয়া টেম্পরারি নম্বর। দেখবেন উল্টাপাল্টা এরিয়া কোড থেকে। আসল কাস্টমার সার্ভিস নম্বর থেকে না। এগুলো সব র‍্যান্ডম ভুয়া নম্বর।

নিন্মে একটা স্যাম্পল মেসেজ এবং হাইলাইট করে দেয়া আছে যেগুলো দেখেই সতর্ক হবেন:—

Bank Alert: (জেনেরিক নাম) We have noticed suspicious (হুমকি) transactions on your account. Please login and verify transaction ammounts immediately (প্রেশার): http://bit.ly/sX236xq (ভুয়া লিঙ্ক)

কিভাবে প্রতিহত করবেন?

এখন নিশ্চয় বুঝে গিয়েছেন কিভাবে এসব ফেক মেসেজ ডিটেক্ট করতে হবে। এ ধরনের মেসেজ কিভাবে ইনবক্সে না আসে, সেটার ব্যবস্থা করতে পারলে আরও ভালো যাতে করে ভুলেও লিঙ্কে টিপ না পড়ে যায়।

* পোস্টপেইড সার্ভিস প্রোভাইডার, যদি সম্ভব হয়, টিমোবাইল, এটিএন্ডটি বা ভেরাইজন এগুলোর পোস্ট পেইড সার্ভিস ব্যবহার করুন। যারা প্রতারিত হয়েছেন, তাদের অনেকেই কিন্তু প্রি-পেইড সার্ভিস ব্যবহার করেছেন। এর কারণ হচ্ছে ছোট প্রি-প্রেইড প্রোভাইডারদের সিকিউরিটি অতটা ভালো নয়। সব স্প্যাম মেসেজ ব্লক করে না। ফলে আপনার ফোনে চলে আসে। আরেকটা কারণ হচ্ছে, কাস্টমার সার্ভিসে কল দিয়ে প্রি-পেইডে অনেক কিছু পাল্টানো যায়। যেটা বড় পোস্টপেইডে করা অনেক কঠিন। যেমন সিম কার্ড পাল্টিয়ে ফেলা। এটা প্রি-পেইডে অনেক সহজে করা যায়।

* একটা ফ্রী গুগল নম্বর নিতে পারেন। এজন্য আপনার জিমেইল থাকতে হবে। https://google.com/voice এ গিয়ে নম্বরটি নিতে পারেন। এটা একটা ই-মেইল সার্ভিসের মতো। আপনি যেখানেই যান বা যে সার্ভিস ব্যবহার করেন, আপনার ইমেইল কিন্তু একই। গুগল নম্বরও কিন্তু একই। আপনি প্রি-পেইড বা পোস্টপেইড যাই ব্যবহার করেন, গুগল নম্বর একই। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি গুরুত্বপূর্ণ কাজে কোন নম্বর ব্যবহার করবেন। মানে সমস্ত ব্যাংক বা ফাইনান্সিয়ালে গুগল নম্বর দিতে পারেন। এটার স্প্যাম ডিটেকশন ভালো এবং সিম হ্যাক করা যায় না। যতটা সম্ভব গোপন রাখবেন এবং গুটিকয়েক কাজে এ নম্বর ব্যবহার করবেন।

আজ এটুকুই। মতামত এবং প্রশ্ন পাঠাবেন এ ঠিকানায় - [email protected]

অভিমত থেকে আরো পড়ুন