https://www.prothomalony.com/
18606
new-york
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ ০৪:৪৭
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশি ক্ষুদ্র উদ্যোক্তা ও ভেন্ডরদের ব্যবসায়িক বিকাশ এবং হলিডে সিজনকে সামনে রেখে প্রবাসীদের কেনাকাটার সুবিধার্থে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী বাণিজ্যিক উৎসব। বিশ্বস্ত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান 'পালস ওয়েভ' (Pulse Wave)-এর মূল আয়োজনে এবং জনপ্রিয় গ্রোসারি পার্টনার 'আল আকসা হালাল সুপারমার্কেট' এর সার্বিক সহযোগিতায় গতকাল ৮ নভেম্বর, রবিবার জ্যামাইকার আল আকসা (তাজমহল) পার্টি হলে এই মেগা মেলার আয়োজন করা হয়।
সকাল ১১:০০ টা থেকে শুরু হয়ে রাত ১১:০০ টা পর্যন্ত একটানা চলা এই জমকালো হলিডে হাটে নিউ ইয়র্কের কুইন্স, জ্যামাইকা, জ্যাকসন হাইটসসহ বিভিন্ন অঞ্চল থেকে শত শত প্রবাসী সপরিবারে কেনাকাটা করতে উপস্থিত হয়েছিলেন।
উদ্যোক্তাদের জন্য বিশেষ ভেন্ডর স্টল ও সুবিধা মেলাটিতে স্থানীয় ও নতুন উদ্যোক্তাদের জন্য আকর্ষণীয় 'ভেন্ডর স্টল' -এর ব্যবস্থা ছিল, যার বুথ ফি নির্ধারণ করা হয়েছিল ২২০ ডলার ($220)। প্রতিটি স্টলের জন্য ১০ ফিট বাই ১০ ফিট পর্যাপ্ত বুথ স্পেস প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী ভেন্ডরদের মালামাল আনা-নেওয়া সহজ করতে আয়োজকদের পক্ষ থেকে বিশেষ 'লোডিং ও আনলোডিং অ্যাসিস্ট্যান্স' বা কারিগরি ও শারীরিক সহায়তা দেওয়া হয়, যা ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্টলগুলোতে উদ্যোক্তারা তাদের কাস্টমাইজড বুটিকস, জুয়েলারি, শীতকালীন পোশাক, হস্তশিল্প এবং হরেক রকমের দেশীয় ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের পসরা সাজিয়ে বসেন।
আয়োজক কমিটির সাফল্য ও কৃতজ্ঞতা সম্পূর্ণ মেলাটি অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন করায় পালস ওয়েভ এবং আল আকসা হালাল সুপারমার্কেট কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বস্তরের ক্রেতা, বিক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। মেলায় সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন সামিরা।
স্টল বুকিং ও সার্বিক সমন্বয়ের দায়িত্বে থাকা অন্যতম প্রধান কাণ্ডারী বান্না এক বিবৃতিতে জানান, "ছুটির দিনে প্রবাসীদের জন্য একটি চমৎকার শপিং ডেস্টিনেশন উপহার দেওয়া ,এক ছাদের নিচে সব সমাধান দেয়া এবং দেশীয় পণ্যের প্রচার করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। পরবর্তীতে এই মেলায় থাকবে ওয়ান স্টপ সলুশন তথা কমিউনিটির সব ধরনের সেবা প্রদান স্টল। শীতকালীন উৎসব বা হলিডে সিজনের মুখে প্রবাসীদের এই উপচে পড়া ভিড় এবং স্বতঃস্ফূর্ত সাড়াই প্রমাণ করে যে মেলাটি সফলভাবে শতভাগ মানুষের মন জয় করতে পেরেছে।" চমৎকার কেনাকাটা, খোলামেলা আড্ডা এবং সুস্বাদু খাবারের আমেজের মধ্য দিয়ে নিউ ইয়র্কের বুকে আরও একটি সফল 'রবিবারের মেলা' সম্পন্ন হলো।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন