https://www.prothomalony.com/
17907
new-york
নিউইয়র্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গত ৮ আগস্ট (শনিবার) সন্ধ্যায় ওজনপার্কের লাবণ্য রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি বলেন, তারেক রহমান বলছেন, ‘আই হ্যাভ এ প্লেন’। নেতাদের প্লেন থাকবে কেন, নেতাদের থাকবে ড্রিম। নেতারা স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেন।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডা. মাসুদুল হাসান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সাংবাদিক শাবান মাহমুদ, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, উপদেষ্টা নুরুল আফসার সেন্টু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ ভূঁইয়া রাজু, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল ও শামসুল আরেফিন।
অনুষ্ঠানের শুরুতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মঈনুদ্দীন আহমদ। এ সময় বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. গিয়াস আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নুরুল করিম জুয়েল, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক হৃদয় মিয়া, কানেকটিকাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম উদ্দিন আলমগীর, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস আখঞ্জী, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত, সাধারণ সম্পাদক মোশাহিদ চৌধুরী, ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী অংশ নেন।
বক্তব্যে শামীম ওসমান বলেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছে। অথচ সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে মিথ্যাচার করে বাংলাদেশকে আজ পৃথিবীর সামনে ব্যর্থ রাষ্ট্র হিসেবে তুলে ধরা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের মূল এজেন্ডাই ছিল বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া। তা না হলে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে শক্তিশালী হতো না। তাঁর সময়েই বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি টাকা পাচার, লুটপাট ও দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শামীম ওসমান বলেন, আজ বাংলাদেশে ইউনূস নামটি গালিতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের সামনে এখন তিন সরকারের শাসনব্যবস্থা তুলনামূলকভাবে মূল্যায়ন করার সুযোগ হয়েছে। দেশের সাধারণ মানুষ বুঝে গেছেন, শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এ কারণেই মানুষ বলছেন, ‘আগেই ভালো ছিলাম।’
নিউইয়র্ক থেকে আরো পড়ুন