https://www.prothomalony.com/

7154

sports

খেলাধুলা

৫২তম নিউইয়র্ক সিটি ম্যারাথনঃ শহর জুড়ে ২৬.২ মাইল দৌড়

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩ ০৭:৩৭

নিউইয়র্ক সিটি ৫২তম ম্যারাথনে অংশ নেন ৫০ হাজার দৌড়বিদ। ৫ নভেম্বর রোববার এই ম্যারাথন ছিল বিশ্বের দীর্ঘদৌড়গুলোর একটি যা পাঁচটি বরোর মধ্য দিয়ে ২৬.২ মাইল পথ অতিক্রম করেছে। 

সকাল ৮ঃ৪০ মিনিটে শুরু হয় মহিলাদের প্রোফেশনাল দৌড়। এ দৌড়ে বিজয়ী হোন কেনিয়ার হেলেন ওবিরি। তিনি ২:২৭:২৩ সময়ের সাথে তার প্রথম নিউইয়র্ক সিটি ম্যারাথনে জয়ী হোন। দ্বিতীয় স্থানে ছিলেন ইথিওপিয়ার লেটেসেনবেট গিডে। শেষ ৪০০মিটারে, ওবিরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দৌড় লেটেসেনবেট গিডেকে পেছনে ফেলে দেয়। 

সকাল ৯:০৫-এ শুরু হওয়া পুরুষদের প্রোফেশনাল দৌড়ে  বিজয়ী হোন ইথিওপিয়ার তামিরাত টোলা। ২:০৪:৫৮ সময় নিয়েটোলা দ্রুত স্ট্রাইকে কোর্স রেকর্ড স্থাপন করেন। টোলার সময় জিওফ্রে মুতাইয়ের ২০১১ সালের ২:০৫:০৬ রেকর্ডকে ছাড়িয়ে যায়। 

হুইলচেয়ার প্রোফেশনান দৌড়টি শুরু হয় সকাল ৮ঃ০০ টায় এবং এতে সুইজারল্যান্ডের দুইজন ক্রীড়াবিদ অংশ নেন।

ক্যাথরিন ডেব্রুনার ১:৩৯:৩২ সময়ের সাথে মহিলাদের হুইলচেয়ার দৌড় জিতেছেন। এটি ক্যাথরিনের প্রথম নিউইয়র্ক সিটি ম্যারাথন জয়। মার্সেল হাগ পুরুষদের হুইলচেয়ার দৌড়ে ১:২৫:২৯ সময়ের সাথে জিতেছে, যা তাকে সামগ্রিকভাবে তার ষষ্ঠ নিউইয়র্ক সিটি ম্যারাথন জয় উল্লেখ করে।

স্ট্যান্ডার্ড রেসারদের দৌড় শেষ হতে গড়ে প্রায় চার ঘণ্টা পঞ্চাশ মিনিট সময় লাগে। তাই দৌড়বিদরা সেন্ট্রাল পার্কে বিকেল পর্যন্ত ফিনিশ লাইন অতিক্রম করে। দৌড়বিদরা ম্যারাথন রুট স্টেটেন আইল্যান্ড থেকে শুরু করে ভেরাজোনা-ন্যারোস ব্রিজের উপরদিয়ে এবং ব্রুকলিনে ফোর্থ এন্ড বেডফোর্ড অ্যাভিনিউ বরাবর দৌড়েছিল। দৌড়বিদরা পুলাস্কি ব্রিজের মাঝামাঝি স্থানে পৌঁছেছিলএবং ম্যানহাটনে কুইন্সবোরো ব্রিজ অতিক্রম করার আগে তারা কুইন্সে প্রবেশ করেছিল। ব্রঙ্কসের নর্থে দ্রুত মোড় নেয়া দৌড়বিদদের ম্যানহাটনের হার্লেমের মার্কাস গার্ভে পার্কে ফিরে যাওয়ার আগে কয়েকটি মোড় নিতে নেভিগেট করেছিল। তারপর, চার মাইল বাকি রেখে দৌড়বিদরা সেন্ট্রাল পার্কে ফিনিশ লাইনে যায়। 

খেলাধুলা থেকে আরো পড়ুন