https://www.prothomalony.com/

6854

entertainment

বিনোদন

শ্রীকান্ত আচার্য আর শুভমিতার গানে মুগ্ধ নিউ ইয়র্কের দর্শক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ ১০:৪৩

আইবি টিভি ইউএসএর আয়োজনে ১৩ অক্টোবর শুক্রবার নিউ ইয়র্ক কুইন্স থিয়েটারে দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রীকান্ত আচার্য ও শুভমিতা বন্দোপাধ্যায়ের যুগলবন্দী সঙ্গীতানুষ্ঠান সম্পূর্ন হলো মনো মুগ্ধকর পরিবেশে। ডিজিটাল ওয়ান মাল্টিমিডিয়া ও আইবি টিভি ইউএসএ’র সিইও জাকারিয়া মাসুদ জিকো সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন, অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য স্পন্সরসদের, সাংবাদিক এবং দর্শকসহ সবাইকে ধন্যবাদ জানান। সেইসাথে তিনি আইবি টিভির চেয়ারম্যান মিলা হোসেনকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

গানের জন্য এমন হলভর্তি দর্শক দেখে শ্রীকান্ত অভিভূত ছিলেন। নিউ ইয়র্কের হলভর্তি দর্শক-শ্রোতাদের উপস্থিতিতে গুণী শিল্পীদ্বয় অনেকগুলো গান গেয়েছেন। সঙ্গীত পরিবেশনের পাশাপাশি কথা বলেছেন এবং জানিয়েছেন নিজেদের আবেগ, অভিজ্ঞতার কথা। জানিয়েছেন বাংলাদেশে বহুবার অনুষ্ঠান করেছেন চিটাগাং ক্লাব আর ঢাকা ক্লাব সহ বহু স্থানে। শুভমিতা বলেন, “বাংলাদেশে অনুষ্ঠানে গান গাইতে শুরু করলে কখন দুই-তিন ঘণ্টা পার হয়ে যায় টেরই পাইনা।" শ্রীকান্ত বলেন, “বাংলাদেশের দর্শকদের আবেগটা আমাকে ‍খুব বেশি স্পর্শ করে।

শুভমিতা ব্যানার্জী সঙ্গীতানুষ্ঠানের শুরু করেন গুরুর সম্মানে ভক্তিমূলক রাগ-‘ওম মান্নাত’ দিয়ে। এরপর গান ‘এমনি করে যায় যদি দিন যাক না’ ও ‘যারে যা’। শ্রীকান্ত গান ‘কিছু রঙ দিও রোদ্রে আর আকাশে’। এরপর শুভমিতা গেয়েছেন ‘তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া’ এবং শ্রীকান্ত গেয়েছেন ‘মেঘ হলে মন বিকেলবেলা একলা যেতাম মেঘের বাড়ি’। তারা দ্বৈত গেয়েছেন ‘কে প্রথম কাছে এসেছি’। এরপর শুভমিতা গেয়েছেন ‘শুধু তোমার কথা ভেবে ভেবে’ ও শ্রীকান্ত গেয়েছেন বাংলা গজল-‘নিজেকে সে আজ এমনি ভেজাবে বৃষ্টি এলে’। বিরতি ছিলো কিছু সময়ের জন্য।



বিরতির পর শ্রীকান্ত এবং শুভমিতা যে গানগুলো গেয়েছেন তা হল, ‘উজ্জ্বল এক ঝাঁক পায়রা, ‘তুমি খোলা জানালা, আমি দখিনা বাতাস’, ‘যমুনার পাড়, গহীন আঁধার, ‘মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা, ‘দেখেছো কি তাকে ঐ নীল নদীর ধারে, তার কী যেন কী নাম', ‘জোছনা ভেজা এই রাত’,  শুভমিতা যখন দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে?
বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম
জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়
মেঘের আড়ালে ভেসে থাকা সে
রংধনু কে চায়?
অর্না শেলের লেখা এই গানটি যখন শুভমিতা গেয়েছেন তখন গায়িকার সাথে দর্শকরাও সুরে সুরে লয়, তাল মিলিয়ে গাইছিলেন। এছাড়া আরও গাইলেন,
‘আমার এ হাত ছুঁয়ো, তোমার হাতে নিয়ো’, তারপর গাইলেন দর্শকদের অনেক পছন্দের গান ‘আমার সারাটা দিন, মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম’।
অনুষ্ঠানের শেষদিকে শুভমিতা এবং শ্রীকান্ত  গজল করেছেন। যখন শুভমিতা তাঁর শেষ গানটি পরিবেশন করেন, গানের কথা ছিল-যেভাবে তুমি সকাল দেখ, সূর্য কিন্তু একটাই, অনুষ্ঠানের শেষের দিকে  শ্রীকান্ত দুটি গান করেন। গান দুটি ছিলো 'কেন দূরে থাক, শুধু আড়াল রাখো' এবং 'পথে পথে চলতে চলতে হঠাৎ একদিন থেমে যাব'।

শ্রীকান্ত ও শুভমিতার সঙ্গীতানুষ্ঠানের জন্য কুইন্স থিয়েটার উৎকৃষ্ট  একটা জায়গা ছিলো। এখানে ফ্রি পার্কিং সুবিধা ছিলো। এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার প্রবাসের পত্রিকা ঠিকানা, সাপ্তাহিক বাঙালী, বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই, ডিবিসি এবং  ছিলো আশা হোম কেয়ার।

উল্লেখ্য, শ্রীকান্ত আচার্য কলকাতায় জন্মগ্রহণকারী একজন ভারতীয় আধুনিক গানের শিল্পী, গীতিকার এবং সঙ্গীত পরিচালক। তার রবীন্দ্র সঙ্গীতেও খ্যাতি রয়েছে। তিনি দক্ষিণী থেকে রবীন্দ্রসঙ্গীতের আনুষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

শুভমিতা বন্দ্যোপাধ্যায় বাংলা সঙ্গীত জগতের একজন বিশিষ্ট শিল্পী। আধুনিক বাংলা গান, ধ্রুপদী সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতসহ সবক্ষেত্রেই তিনি তার কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তার প্রকাশিত কয়েকটি অ্যালবাম হল বৃষ্টি পায়ে পায়ে, যদি বন্ধু হও, ইত্যাদি।

বাংলাদেশের সঙ্গে দুজনের সাথে রয়েছে রক্তের যোগসূত্র। কলকাতার মানুষ হলেন শুভমিতা। দাদার বাড়ি উত্তরবঙ্গের রাজশাহীতে। আর শ্রীকান্ত আচার্য্য এর নানার বাড়ি ঢাকার বিক্রমপুরে।

বিনোদন থেকে আরো পড়ুন