https://www.prothomalony.com/

5838

sports

খেলাধুলা

বিএএসজের সহযোগিতায় টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩ ১১:২৬

২৭ জুলাই বৃহস্পতিবার নিউজার্সি রাজ্যের ভরিস টাউনশীপের জন কনোলী পার্কে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সহযোগিতায় টি -১০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেট টুর্নামেন্টটির আয়োজক ছিল বাংলাদেশ ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব। টুর্নামেন্টে নিউইয়র্ক, আটলান্টিক সিটি, মাউন্ট হলির ক্রিকেট দল বিএফসিসি, চিটাগাং টাইগারস, আইকনিক ড্যাশার, ঢাকাইয়া নওয়াব অংশগ্রহন করে।



টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় ভরিস টাউনশীপের বিএফসিসি আটলান্টিক সিটির আইকনিক ড্যাশারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্রিকেট টুর্নামেন্টের স্পন্সর ছিল বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, হ্যাপি ইভেন্টস ডেকর, গ্রাম বাংলা ফুড ও ই এক্স পি রিয়েলটর। টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হয়েছেন আবু সাঈদ ও সেরা ব্যাটম্যান নির্বাচিত হয়েছেন ওয়াকার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আজিজ ।



ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও বিশেষ অতিথি আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী। ক্রিকেটপ্রেমী বাদশাহ নাসির উদ্দীন, দেলোয়ার শাকিল, ফকরুল হাসান, আবু সাঈদ, পিয়াল, তাজুল প্রমুখের অক্লান্ত পরিশ্রমে টি টেন ক্রিকেট টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে। 

খেলাধুলা থেকে আরো পড়ুন