https://www.prothomalony.com/

5831

entertainment

বিনোদন

আটলান্টিক সিটিতে ১৩ আগষ্ট বহুজাতিক সাংস্কৃতিক উৎসব

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩ ০৯:৪২

নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ১৩ আগষ্ট রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বহুজাতিক সাংস্কৃতিক উৎসব- ২০২৩।' শোবোট ক্যাসিনোর বহিরাঙ্গনে সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই বহুজাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের আয়োজক এশিয়ান আমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটি।
উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে বলিউড সংগীত রজনী,  ঘুড়ি ওড়ানো,  প্রবাস প্রজন্মের বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের প্রতিভার প্রদশর্নী, ফ্যাশন শো, নৃত্য অনুষ্ঠান, সন্মাননা প্রদান, খাদ্য ও পণ্য সামগ্রীর  স্টল  ইত্যাদি।

'বহুজাতিক সাংস্কৃতিক উৎসব' এর মূল আকর্ষণ ইন্ডিয়ান আইডল খ্যাত জনপ্রিয় সংগীত শিল্পী মোহাম্মদ দানিশের মনোজ্ঞ সংগীত পরিবেশন। এছাড়া ইন্ডিয়ান আইডল খ্যাত আরেক জনপ্রিয় সংগীত শিল্পী  শাইলি কাম্বলে ও বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী কৃষ্ণা তিথিও উৎসবে সংগীত পরিবেশন করবেন।

'বহুজাতিক সাংস্কৃতিক উৎসব' এ বাংলাদেশ, ভারত, ডোমিনিকান রিপাবলিক, পুয়ের্তোরিকো, ইন্দোনেশিয়ার শিল্পীরা  অংশগ্রহন করবেন। এছাড়া ঘানা, পেরু ও নাইজেরিয়ার প্রবাসী  শিল্পীদেরও উৎসবে অংশগ্রহনের  সম্ভাবনা রয়েছে ।

 এশিয়ান আমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটির সভাপতি সুমন মজুমদার, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব প্রভীন ভিগ ও বিনোদ ভেলোরের নেতৃত্বে এক ঝাঁক কর্মী বাহিনী   'বহুজাতিক সাংস্কৃতিক উৎসব' সফল করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আয়োজকরা আশা করছেন, বহুজাতিক সাংস্কৃতিক উৎসবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান, রাজ্য সিনেটর, এসেম্বলিম্যান, আটলান্টিক কাউন্টির শেরিফ, কাউন্টি কমিশনার, সিটির মেয়র, সিটির পুলিশ প্রধান, কাউন্সিলম্যানসহ মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহন করবেন। উৎসবে অংশগ্রহনকারীরা সম্পূর্ণ বিনামূল্যে উৎসবের বিভিন্ন অনুষ্ঠানমালা উপভোগ করতে পারবেন।
 

বিনোদন থেকে আরো পড়ুন