https://www.prothomalony.com/

5745

sports

খেলাধুলা

ফ্রান্স সিলেট ফাইটার্স ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন করলেন আশরাফুল

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ ০৮:৩১

ফ্রান্সে সিলেট ফাইটার্স ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোঃ আশরাফুল। সিলেট ফাইটার্স ক্রিকেট ক্লাবের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জমজমাট এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ জার্সি উন্মোচন করেন। ২২ জুলাই শনিবার রাত ৯ টায় প্যারিসে বাংলাদেশীদের বসবাসের অন্যতম প্রসিদ্ধ জায়গা ক্যাথসিমার একটি অভিজাত রেস্টুরেন্টে এ আয়োজন সম্পন্ন হয়।

চৌধুরী সালে আহমেদের সভাপতিত্বে এবং সময় টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবুর পরিচালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান শাহ আলম, লিগ্যাল এইড এর প্রেসিডেন্ট এম এ আজাদ ,কৌশিক রব্বানী,বাংলা বিডি ফার্নিচারের পরিচালক সেলিম রেজা,ব্যবসায়ী আব্দুল বাসিত, সিলেট ক্রিকেট ফাইটার্স ক্লাবের টিম ম্যানেজার কবির আহমেদ সহ আরো অনেকে। অনুষ্ঠানে ক্রিকেটার আশরাফুলকে কাছে পেয়ে উচ্ছাস প্রকাশ করেন অনুষ্ঠানে আগত বাংলাদেশিরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল তার বক্তব্যে প্রবাসে এসে কাজের ব্যস্ততার মাঝেও যারা খেলাধুলা করছেন তাদের ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন খেলাধুলা মানুষের মস্তিষ্ক পরিষ্কার করে এবং এই খেলাধুলার কারণে প্রবাসে বাংলাদেশী বংশোদ্ভূত নতুন প্রজন্মের মাঝে উৎসাহ উদ্দীপনা কাজ করবে। তার ফলে একটা সময় আমাদের বাংলাদেশী সন্তানরাই বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড় হিসাবে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে।  

উল্লেখ্য, সিলেট ফাইটার্স ক্রিকেট ক্লাবের যাত্রা শুরু হয় ২০২০ সালে। সুনামের সাথে খেলাধুলা পরিচালনা করে ফ্রান্সে বাংলাদেশিদের মধ্যে ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেছে ক্লাবটি। 

খেলাধুলা থেকে আরো পড়ুন