https://www.prothomalony.com/

5733

entertainment

বিনোদন

টাইম স্কোয়ারে উজ্জ্বল বিলবোর্ড এর চমক দিয়ে 'সুড়ঙ্গ' এর যুক্তরাষ্ট্র যাত্রা শুরু

প্রকাশ: ২২ জুলাই ২০২৩ ১২:১১

বলা হয়ে থাকে , পৃথিবীর কেন্দ্রবিন্দু নিউ ইয়র্কের টাইম স্কোয়ার। ঝকমকে আলোর উজ্জ্বলতায় এই টাইম স্কোয়ারে জনতা এবং পর্যটকের ভীড় সব সময়। এ টাইম স্কয়ারেই গত সপ্তাহান্তে প্রথম বারের মত কোন বাংলাদেশী চলচ্চিত্র এই বিশাল বিলবোর্ডে  মাঝে স্থান করে নিয়েছে।  

বায়স্কোপ ফিল্মস এভাবেই 'সুড়ঙ্গ' এর প্রচারে এক নতুন মাত্রা যোগ করলো। প্রতি ঘন্টায় ৪ বার করে ৪৫ সেকেন্ড দীর্ঘ 'সুড়ঙ্গো’ এর বিজ্ঞাপনটি কেবল উপস্থিত দর্শকরাই নয় – লাইভ ওয়েবক্যাম দিয়ে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের ঘরে বাংলা ছবির আন্তর্জাতিক আবির্ভাব জানিয়ে দিচ্ছে।

বহুল প্রতীক্ষিত রায়হান রাফি পরিচালিত আফ্রান নিশো’র অভিনীত প্রথম চলচ্চিত্র 'সুড়ঙ্গ' মুক্তি পেয়েছে নিউ ইয়র্ক এবং লস আঞ্জেলেসে। ২১ জুলাই থেকে নিউ ইয়র্কের জামাইকা মাল্টিপ্লেক্স এ প্রতিদিন ৪টি শো করে মোট ২৮টি শো’র ব্যবস্থা করা হয়েছে। প্রথম দিন শুক্রবারের ৪টি শো’র ভেতর দুটা শো সোল্ড আউট হয়ে যায় আগেরদিনই।

আমেরিকার পশ্চিম তীরে চলচ্চিত্রের শহর লস আঞ্জেলেস এর হলিউডে ল্যামলী নর্থ হলিউড ৭ প্রেক্ষাগৃহে সপ্তাহ ব্যাপী প্রদর্শনী হবে 'সুড়ঙ্গ' এর। ২৮ জুলাই শুক্রবার যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় ১০০টি প্রেক্ষাগৃহে 'সুড়ঙ্গ' মুক্তি পাবে বলে জানানো হয়েছে।



যুক্তরাষ্ট্র, কানাডা এবং মধ্যপ্রাচ্যে 'সুড়ঙ্গ' ছবির পরিবেশনা’র দায়িত্বপ্রাপ্ত পরিবেশনা প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস এর কর্ণধার রাজ হামিদ এবং নউশাবা রশিদ বলেন, আমরা অত্যন্ত আনন্দিত। এরকম ব্যপ্তি নিয়ে আমরা কোন ছবি এর আগে পৃথিবী জুড়ে পরিবেশনা করিনি। তারা বলেন, রায়হান রাফি আমাদের অত্যন্ত প্রিয়ভাজন পরিচালক। আফরান নিশো'র বিশাল ভক্তকূল রয়েছেন আমেরিকা কানাডায়। ছবিটি নিয়ে আমাদের উচ্চ অভিলাষ আছে নিঃসন্দেহে। প্রথম কোন বাংলাদেশী ছবি টাইম স্কোয়ারের বিলবোর্ডে দেখানো ইয়র্কবাসির জন্য আমাদের উপহার – কারণ তারা সব সময় আমাদের পাশে ছিলেন।

রাজ হামিদ জানিয়েছেন, বায়োস্কোপ ফিল্মস 'সুড়ঙ্গ' দুবাই এবং সৌদি আরবে একসাথে মুক্তি দিচ্ছে ৫ আগাস্ট। ছবিটি ভারতে মুক্তি পাচ্ছে ২১ জুলাই কলকাতা সহ সারা দেশে SVF এর ব্যানারে। উল্লেখ্য, 'সুড়ঙ্গ' যৌথ ভাবে  প্রযোজনা করেছেন আলফা-আই এবং চরকি এবং এই ছবিতে অভিনয় করেছেন আফরান নিশো,তমা মির্জা,শহিদ উজ্জামান সেলিম প্রমূখ।                                 

বিনোদন থেকে আরো পড়ুন