https://www.prothomalony.com/
5675
sports
প্যারিসে উৎসবমুখর পরিবেশে মিনহা গ্রুপ আয়োজিত ৬ষ্ঠ মিনহা কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। লা কর্নভ ফুটবল মাঠে গেল ১১ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট ১৬ জুলাই রোববার বিকেলে ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়। খেলার উদ্বোধনী সূচনা করেন লিগ্যাল এইড প্রেসিডেন্ট এম এ আজাদ।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে সিলেট গোলাপগঞ্জ ফুটবল একাদশ বনাম প্যারিস সাখসেল ফুটবল একাদশ। ৯৫ মিনিট হাড্ডাহাড্ডি লড়াই করেও কোনো দল জয়লাভ না করায় টাইব্রেকারে সিলেট গোলাপগঞ্জ ফুটবল একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় প্যারিস সাখসেল ফুটবল একাদশ। ফাইনাল খেলা দেখতে দর্শক সারিতে বাংলাদেশীদের পাশাপাশি বিভিন্ন দেশের মানুষরা উপস্থিত ছিলেন ।
খেলায় পুরস্কার বিতরণীতে সভাপতিত্ব করেন মিনহা গ্রুপের চেয়ারম্যান ও ফ্রান্স বাংলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি হাসান শাহ , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী সালেহ আহমেদ, বিশেষ অতিথি ছিলেন আইছা'র পরিচালক ওবায়দুল্লাহ কয়েছ,লিগ্যাল এইড প্রেসিডেন্ট এম এ আজাদ ,বিডি ফার্নিচারের মিয়া মাসুদ, মানবাধিকার কমিশনের বাইশ চেয়ারম্যান মাহবুবুল হক কয়েছ সাংবাদিকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন, খেলা পরিচালনা করেন আবদুল কুদ্দুস।
খেলাধুলা থেকে আরো পড়ুন