https://www.prothomalony.com/

5587

entertainment

বিনোদন

তরুণ সংগীত শিল্পী স্বপ্নীল সজীবের একক সংগীত সন্ধ্যা

প্রকাশ: ১০ জুলাই ২০২৩ ০৬:০৫

আগামী ২৮ জুলাই শুক্রবার স্প্রিংফিল্ড, ভার্জিনিয়ার হলিডে ইন হোটেলে দুই বাংলার শ্রোতাপ্রিয়  রবীন্দ্র সংগীত শিল্পী  স্বপ্নীল সজীবের একক সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৮ ঘটিকা থেকে রাত ১১ অবধি চলবে সংগীতানুষ্ঠান।  মেট্রো ওয়াশিংটনের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন দ্রুপদ, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ও বেস্ট এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যে কেউ আসতে পারে প্রবেশ ফির মাধ্যমে। 

তিন সংগঠনের কর্ণধার হিরণ চৌধুরী, আবু রুমি ফয়সাল কাদের যৌথভাবে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।  স্বপ্নীল সজীব নতুন প্রজন্মের জনপ্রিয় রবীন্দ্র সংগীত শিল্পী দুই বাংলায় সমান জনপ্রিয়।

কিছুদিন পূর্বে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেল শহর কতৃক বছরের সেরা রবীন্দ্র শিল্পী মর্যাদাপূর্ণ সার্টিফিকেট অব এক্সিলেন্স -এ ভূষিত হয়েছেন। সার্টিফিকেট তুলে দেন সিটি কাউন্সিলের সভাপতি পল কুকরিন। 

এছাড়া সজীব সজীব গত  ১৬ মার্চ প্রভাষক হিসেবে ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে যোগ দিয়েছিলেন। তরুণ প্রজন্মের শ্রোতাপ্রিয় শিল্পী সজীব প্রথম অতিথি  প্রভাষক হিসেবে যোগদান করেছেন।
 

বিনোদন থেকে আরো পড়ুন