https://www.prothomalony.com/
5565
sports
মৌলভীবাজার ইউনাইটেড ক্লাব নামে একটি ক্রীড়া এবং সামাজিক সংস্থার শুভ উদ্ধোধন হলো ৮ জুলাই শনিবার সন্ধা সাড়ে সাতটায় এস্টোরিয়ার একটি রেঁস্তোরায়। আগামীতে নিউইয়র্কের সামাজিক অঙ্গন ও ক্রীড়াঙ্গনে অনন্য ভুমিকা রাখার প্রত্যয়ে মৌলভীবাজার জেলার উদ্যোমী এক দল তরুনের দুঃসাহসিক প্রয়াস বলে উপস্থিত জেলার বিশিষ্ট জনেরা মত প্রকাশ করেন। নবগঠিত মৌলভীবাজারের ইউনাইটেড ক্লাবের উত্তরোত্তর শুভ কামনা ও সফলতা কামনা করে বক্তব্য রাখেন সৈয়দ সিদ্দিকুল হাসান, ক্রীড়া সংগঠক রজব আলী, শাহ জাবের আহমদ, শাহাবুদ্দিন চৌধুরী, লেখক ইশতিয়াক রুপু, সম্পাদক শাহ জে চৌধুরী, ব্যবসায়ী নজরুল ইসলাম, রিয়েলটর ময়নু জামান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ ও বিদেশের জনপ্রিয় শিল্পী মৌলভীবাজারের কৃতি সন্তান গায়ক সেলিম চৌধুরী। শিল্পী সেলিম চৌধুরী নিউইয়র্কে বসবাসকারী জেলার তরুন ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের উৎসাহিত করে বলেন, মৌলভীবাজার জেলাবাসীর মুখ উজ্জল করতে খেলোয়াড়গন বিশেষ ভুমিকা রাখবেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইমাদ চৌধুরী, সৈয়দ ফাহমি এবং টুকু চৌধুরী। অনুষ্ঠানে ক্লাবকে আর্থিক সহায়তাকারী সপন্সর ও সংগঠকদের ক্রেষ্ট প্রদান করে সম্মান প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষে অতিথিদের নৈশ ভোজে আপ্যায়িত করা হয়।
.jpg)
খেলাধুলা থেকে আরো পড়ুন