https://www.prothomalony.com/
5310
decoration
প্রকাশ: ১৮ জুন ২০২৩ ০৭:০৮
" এই পৃথিবীর যা কিছু সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর" সাম্যবাদী কবি কাজী নজরুলের এই মন্ত্রকে ধারণ করেই আমরা রোমের কর্ণেলিয়া বাত্তিস্তিনি বাসী ও আমরা ক'জনা আয়োজন করে "গ্রিল পার্টির আনন্দ উৎসব"।
দিন ব্যাপী এই আয়োজন টি ছিল ইতালির রাজধানী থেকে প্রায় ৫০ কিলোমিটার দুরে " আল কর্চোনে" র প্রাকৃতিক ও নির্মল পরিবেশে।
আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন সামাজিক ব্যক্তিত্ব রহমান মুন্সী, ওসমান সরদার সোহেল, শেখ মামুন, মোখলেস ভুঁইয়া, পূনম শেখ, কামাল, রাসেল, সেলিম রেজা, লুৎফর ভুঁইয়া ও নিজাম উদ্দিন রিপন। তাঁরা বলেন" ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে এই ধরনের আয়োজনে তাদের সহযোগিতা ও শুভ কামনা সর্বদা থাকবে।"
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল গ্রীষ্মকালীন হরেক রকম দেশীয় ও ইতালিয়ান ফল দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ফুল ও সাজ সজ্জা যা উপস্থিত প্রায় অর্ধশতাধিক শিশু ও আগামী প্রজন্মের সামনে পরিচয় করিয়ে দিতেই উপস্থাপন করা হয়। আর এই মেধা ও মননের কাজ টি সম্পন্ন করেছে আমরা ক'জনার ফরিদা রহমান, সীমা আক্তার, শারমিন মুক্তা, মনি, শারমিন, শাহিনুর, নাফিজা, সিঁথী, শান্তা ইসলাম, শারমিন আক্তার, ইতি, মুন্নী, কাঁকন, মনিরা ফেরদৌসি, স্মৃতি, ও তানিয়া আজিজ।
এই সময় আমরা ক'জনার নারীরা বলেন" আমরা যতই পারিবারিক ও সাংসারিক কর্মে ব্যস্ত থাকি না কেন আমরা সামাজিক ও কল্যাণ কর কাজে অংশ গ্রহণ করতে চাই, আমাদের যার যে প্রতিভা ও দক্ষতা আছে তা প্রস্ফুটিত করতে চাই। পাশাপাশি তারা এই আয়োজনের আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আয়োজনে আয়োজক হিসাবে ছিলেন শওকত আলী, শাহ্ শওকত, সাঈদ হোসেন, বেলাল উদ্দিন, লোকমান ভূইয়া, ওমর ফারুক, শফিকুল, সোহেল মামুন, মনির হোসেন , শাহিন, ও দাউদ মুন্সী।
আয়োজকরা বলেন" একমাত্র ঐক্যবদ্ধ ও সুসংগঠিত কাজ ই পারে পরিপূর্ণতা দিতে, আমরা আমাদের এই আনন্দ উৎসবের পরিপূর্ণতা পেয়েছি। আমাদের সকলের মধ্যে যে সহৃদয়তা ও সহমর্মিতা রয়েছে তা ধরে রাখতে হবে বিশেষ করে আগামী প্রজন্মের কাছে তারা দেখবে ও শিখবে একতাই শক্তি আর এই একতাই জন্ম দেয় একটি সমগ্র বাংলাদেশের প্রতিচ্ছবির।"
আয়োজনে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব নজরুল ইসলাম, রিয়াজ উদ্দিন, রিয়াজ মোল্লা, লায়লা শাহ্, অতিথি রহিমা পারভীন, শাহিন, শেলী ও লিটন মুন্শী।
অনুষ্ঠানে রোমের বিশিষ্ট কণ্ঠশিল্পী পুতুল গান পরিবেশন করে উপস্থিত সকলকে মাতিয়ে রাখেন।
সাজসজ্জা থেকে আরো পড়ুন