https://www.prothomalony.com/
4117
decoration
বাংলাদেশ লীগ অব আমেরিকার উদ্যোগে ৩৭ তম ফোবানা সম্মেলনের আসর বসবে কানাডার মন্ট্রিয়লে। আসছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, লেবার ডে উইকেন্ডে অনুষ্ঠেয় ফোবানা সম্মেলনের প্রস্তুতি চলছে পুরোদমে। সম্মেলনের হোস্ট কমিটর সাথে বাংলাদেশ লীগ অব আমেরিকার কর্মকর্তাদের শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান আসছে ১৩ মে শনিবার। কুইন্স রকওয়ে ব্যুলেভার্ডের দেশী পার্টি সেন্টারে মতবিনিময় সভা শুরু হবে বেলা ১টায়।
জানা গেছে, সম্মেলনটিকে সার্থক করতে ইতিমধ্যে কনভেনশন হল ও হোটেল বুকিং সম্পন্ন করা হয়েছে, আর সেই সাথে চলছে শিল্পীদের আমন্ত্রণের কাজ। এক বিবৃতিতে বলা হয়েছে, ফোবানা সম্মেলন হচ্ছে বিদেশের মাটিতে হাজার বাংলাদেশীদের মিলন মেলা, যেখানে আপনারা খুঁজে পাবেন বাংলাদেশকে, যেখানে আপনারা জানতে পাবেন অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশের গল্প, এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রবাসীদের অংশগ্রহণ নিয়ে বিশেষ আলোচনা।
সাজসজ্জা থেকে আরো পড়ুন