https://www.prothomalony.com/

18721

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে প্রবাসী রূপজান বেগমের মৃত্যুতে দোয়া ও মোনাজাত

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ ০২:৫৪

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী রূপজান বেগমের মৃত্যুতে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা আবদুস সাদেক। এ সময় মরহুমা রূপজান বেগমের জীবনের ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।

রূপজান বেগম রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সোহেল গাজীর শাশুড়ি। তিনি দীর্ঘদিন ধরে নিউইয়র্কের এলডার্টস লেন এলাকায় বসবাস করছিলেন।

অনুষ্ঠানে রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সহসভাপতি লুৎফুর রহমান চুন্নুসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। তাঁরা মরহুমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এর আগে গত ১৮ নভেম্বর ইস্ট নিউইয়র্কের সিটিলাইন এলাকার বাইতুল মামুর মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারে মরহুমা রূপজান বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বজন, পরিচিতজন ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন