https://www.prothomalony.com/

18720

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে প্রবাসী মোহাম্মদ ইসহাক মৃত্যুতে দোয়া ও মোনাজাত

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ ০২:২১

‎যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী মোহাম্মদ ইসহাকের মৃত্যুতে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা আবদুস সাদেক। এ সময় মরহুম মোহাম্মদ ইসহাকের জীবনের ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
‎
‎প্রয়াত মোহাম্মদ ইসহাক প্রথম আলো উত্তর আমেরিকার সহকর্মী ভায়লা সালিনা লিজার বাবা এবং রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সহসভাপতি লুৎফুর রহমান চুন্নুর শ্বশুর। কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯১ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।


‎‎দোয়া অনুষ্ঠানে রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সোহেল গাজীসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। তাঁরা মরহুমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন