https://www.prothomalony.com/

18671

north-america

উত্তর আমেরিকা

নিউ জার্সিতে আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬ ০২:৫৭

মানবসেবা ও সামাজিক কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যে আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন জেফরি ইয়াপিকো। এতে প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর কাজী ইসলামসহ বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




অনুষ্ঠানে নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বক্তারা বলেন, লায়ন্স ক্লাবের মূল লক্ষ্য মানবসেবা। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আর্তমানবতার সেবা এবং সমাজের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও এগিয়ে নিতে হবে।






তারা আশা প্রকাশ করেন, আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব স্থানীয় ও আশপাশের এলাকায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।




অনুষ্ঠানের শেষ পর্বে শপথ গ্রহণ, শুভেচ্ছা বক্তব্য, পরিচিতি পর্ব ও সৌহার্দ্যপূর্ণ আড্ডার আয়োজন করা হয়। নবনির্বাচিত সভাপতি লায়ন এম এম রহমান এবং সম্পাদক লায়ন ইশরাত জাহান অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন