https://www.prothomalony.com/
18639
north-america
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ ০০:৫২
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে দক্ষিণ এশীয় কমিউনিটির উদ্যোগে নবনির্বাচিত ডেমোক্রেটিক পার্টির জনপ্রতিনিধিদের সম্মানে এক বিজয় উদ্যাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে স্থানীয় একটি ভেন্যুতে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সাবেক কাউন্সিলম্যান আনজুম জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এলিজাবেথ লিসা বেন্ডার, শন রিগিন, অ্যান্থনি কালান্ড্রিলো, রিচার্ড হিলি, জোনাথান মার্সিলাজ, কাইল গরনিক, মাইক সোলায়মান, ড. ওয়ালিদ আবদ্রাবুহ, সোহেল আহমেদ, জহিরুল ইসলাম বাবুল, শাহরু রাজা চৌধুরী, রিয়াজ রাজপুত, আমের কাশ্মীরি, কলিমউল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরীসহ দক্ষিণ এশীয় কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও স্থানীয় কমিউনিটির সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন