https://www.prothomalony.com/
18638
north-america
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির (বিএএসজে) উদ্যোগে ‘ফুড ব্যাংক’ এর কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়। এতে তাজা শাকসবজি, ফলমূল ও টিনজাত খাবারসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় সিটির বিভিন্ন কমিউনিটির মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশ নেন। কমিউনিটি ফুড ব্যাংক অব নিউ জার্সির সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই ফুড ব্যাংকের কার্যক্রম স্থানীয় কমিউনিটিতে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। উল্লেখ্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রতি মাসে চারবার এই ফুড ব্যাংকের আয়োজন করা হয়।

কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম খোকা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন