https://www.prothomalony.com/
18508
north-america
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ০৭:৩৯
ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পাসপোর্ট ও ভিসা) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভ্রাম্যমাণ কনসুলার সেবার আওতায় নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর), ই-পাসপোর্ট এবং পাওয়ার অব অ্যাটর্নিসংক্রান্ত সেবা দেওয়া হবে। মিশিগানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অন্যান্য শহর ও অঙ্গরাজ্যে বসবাসকারী আবেদনকারীরাও এসব সেবা নিতে পারবেন।
সেবার জন্য নির্ধারিত ফি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মানি অর্ডার অথবা ক্যাশিয়ার্স চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে। নগদ অর্থ গ্রহণ করা হবে না।
মিশিগানে প্রায় অর্ধলাখ বাংলাদেশির বসবাস। দীর্ঘদিন ধরে সেখানে একটি স্থায়ী বাংলাদেশি কনসুলার অফিস স্থাপনের দাবি জানিয়ে আসছেন প্রবাসীরা। এ নিয়ে অতীতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও এখনো স্থায়ী সমাধান হয়নি।
বর্তমানে পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনসুলার সেবা নিতে মিশিগান থেকে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে যেতে হয়। এতে অর্থ ও সময় ব্যয়ের পাশাপাশি বয়স্ক ব্যক্তি ও শিশুদের নিয়ে যাতায়াত করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় অনেক পরিবারকে।
এ পরিস্থিতিতে মিশিগানপ্রবাসী বাংলাদেশিরা দ্রুত সেখানে একটি কনসুলার অফিস স্থাপনের দাবি জানিয়েছেন। স্থায়ী অফিস চালু না হওয়া পর্যন্ত বছরে অন্তত তিন থেকে চারবার ভ্রাম্যমাণ কনসুলার সেবা আয়োজনেরও আহ্বান জানিয়েছেন তারা। এতে প্রবাসীদের সময়, খরচ ও যাতায়াতের ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন