https://www.prothomalony.com/
18425
new-york
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ ০৬:৩৬
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচন সামনে রেখে কুনু-ফিরোজ পরিষদের সমর্থনে মতবিনিময় সভা করেছে বৃহত্তর ঢাকাবাসী। গত ৮ অক্টোবর নিউইয়র্কের কুইন্স প্যালেসে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ সোসাইটির নির্বাচন উপলক্ষে আয়োজিত সভায় কুনু-ফিরোজ পরিষদের সভাপতি পদপ্রার্থী আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদসহ অন্যান্যরা বাংলাদেশ সোসাইটির কার্যক্রম, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং কমিউনিটির উন্নয়নে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন।
সভায় আজমল হোসেন কুনু সোসাইটির অর্থের অপচয় না করা, ব্যক্তিগত প্রচারে সংগঠনের অর্থ ব্যয় না করা এবং ভবন কেনার জন্য প্রয়োজনীয় অর্থ জমা হলে ভবন কেনার প্রতিশ্রুতি দেন। নির্বাচিত হলে তাদের প্রথম অগ্রাধিকার হবে একটি ফিউনারেল হোম প্রতিষ্ঠা করা বলেও জানান তিনি।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদ সোসাইটিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, নতুন অভিবাসীদের কর্মসংস্থানে সহায়তা, প্রবাসীদের সমস্যা সমাধান এবং নতুন প্রজন্মকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করার পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক রুটে সরাসরি বিমান চলাচল চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সোসাইটিকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সংগঠন হিসেবে গড়ে তুলতে যোগ্য নেতৃত্ব নির্বাচন করা জরুরি। প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, নতুন অভিবাসীদের সহায়তা এবং কমিউনিটির স্বার্থ রক্ষায় কুনু-ফিরোজ পরিষদ কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তারা আগামী ২৫ অক্টোবরের নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
বিশিষ্ট রাজনীতিক, ব্যবসায়ী, সংগঠক ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও সাবেক ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এ আজিজ। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও নবাবগঞ্জ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা উপদেষ্টা গিয়াস উদ্দিন।
আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিক জিল্লুর রহমান জিল্লু, সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন ভুলু, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মোহাম্মদ রব মিয়া, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নাসির খান পল ও এডভোকেট জামাল আহমেদ জনি, ‘কুনু-ফিরোজ’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদ, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রুহুল আমীন সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক ভিপি জহির মোল্লা ও প্রধান সমন্বয়কারী বাবুল চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সভাপতি ফারুক চৌধুরী, সাবেক স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক নূরুল হক, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র সাবেক সভাপতি বদরুন্নাহার খান মিতাG
আরও উপস্থিত ছিলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র (একাংশ) সভাপতি মইনুল ইসলাম, নারায়নগঞ্জ সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মহসিন, শামসুল ইসলাম লিটন, অনুষ্ঠানে আহবায়ক আমানুল্লাহ আমান, আজাদ হোসেন, দোহার উপজেলার অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা কামাল মুকুল, নবাবগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম এন হায়দার মুকুট, কমিউনিটি অ্যাকটিভিস্ট ও মূলধারার রাজনীতিক শেখ শাহজাহান, আলিব জোয়ার্দার, শেখ সালাউদ্দিন খোকন, আব্দুর রাজ্জাক আনোয়ার, মির্জা শামীম, শহীদুল ইসলাম, মনির আহমেদ, মনিরুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার আব্দুল মান্নান, টি মোল্লা, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, সিরাজুল ইসলাম খান, আনোয়ার হোসেন, ফারুকুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন—ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও সাভার উপজেলা অ্যাসোসিয়েশনের সভাপতি এবং অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক আমানুল্লাহ আমান। সভায় দুলাল বেহেদুসহ অতিথিরা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা শেখ সালাউদ্দিন খোকন ও মুক্তিযোদ্ধা আজাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন সেলিম, কমিউনিটি অ্যাকটিভিস্ট ও নবাবগঞ্জ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ নূরুল আমিন, মিজানুর রহমান মিজান, সৈয়দ এ আর ফারুক, আলমগীর হোসেন, মির্জা গিয়াস উদ্দিন আহমেদ, প্রমুখ বক্তব্য রাখেন। যৌথভাবে সভা পরিচালনা করেন আসাদ জামান ও আয়োজক কমিটির সদস্য সচিব সেলিম ইব্রাহীম।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন