https://www.prothomalony.com/

18306

north-america

উত্তর আমেরিকা

অক্টোবর থেকে নতুন নিয়ম, বৈধ অভিবাসীদের মেডিকেইড হারানোর আশঙ্কা

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ ০৭:১৫

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর থেকে মেডিকেইডের যোগ্যতার ক্ষেত্রে নতুন পরিবর্তন কার্যকর হচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসকারী কিছু অভিবাসী ফেডারেল অর্থায়নে পরিচালিত মেডিকেইড সুবিধা হারাতে পারেন।

জানা গেছে, নতুন নিয়মের আওতায় কিছু শরণার্থী, আশ্রয়প্রার্থী এবং অন্যান্য বৈধ অভিবাসী স্বাস্থ্যসেবা কভারেজ হারানোর ঝুঁকিতে রয়েছেন। সামগ্রিকভাবে এর প্রভাব কয়েক লাখ বৈধভাবে বসবাসকারী অভিবাসীর ওপর পড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মেডিকেইড যুক্তরাষ্ট্রের নিম্নআয়ের মানুষদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচি। নতুন যোগ্যতার নিয়ম কার্যকর হলে যেসব অভিবাসী এতদিন এই সুবিধা পেতেন, তাদের অনেককে নতুন করে নিজেদের যোগ্যতা যাচাই করতে হতে পারে।

তবে সব অভিবাসীর ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে না। ব্যক্তির ইমিগ্রেশন স্ট্যাটাস, রাজ্য এবং অন্যান্য যোগ্যতার শর্তের ওপর মেডিকেইড পাওয়ার বিষয়টি নির্ভর করবে। কিছু রাজ্য নিজস্ব অর্থায়নে নির্দিষ্ট জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা চালু রাখার উদ্যোগও নিচ্ছে।

অভিবাসী পরিবারগুলোর জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ মেডিকেইড হারালে চিকিৎসা, ওষুধ ও অন্যান্য স্বাস্থ্যসেবার খরচ সরাসরি পরিবারের ওপর পড়তে পারে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন