https://www.prothomalony.com/
18227
north-america
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৩
যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির (বিএএসজে) উদ্যোগে বিভিন্ন কমিউনিটির লোকজনের মধ্যে তাজা শাকসবজি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে সিটি হলের সন্মুখে শিলা অলিভার প্লাজায় সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই কার্যক্রম চলে। বিএএসজের গ্রীন গ্রোথ প্রজেক্ট এর মাধ্যমে উৎপাদিত তাজা শাকসবজি সিটির বিভিন্ন কমিউনিটির লোকজনের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়কালে বিএএসজের বিনামূল্যে শাকসবজি বিতরণ কার্যক্রম কমিউনিটিতে বেশ সাড়া ফেলে। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. শাহরিয়ার আহমেদ , কর্মকর্তা গিয়াসউদদীন পাঠান বিনামূল্যে শাকসবজি বিতরণ কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন