https://www.prothomalony.com/
17896
north-america
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ ০৩:০৫
যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলা প্রেস ক্লাব অব মিশিগানের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ৮ আগস্ট শনিবার ওয়ারেন সিটির হার্টসিগ পার্কে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ বনভোজন ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বনভোজনের উদ্বোধন করা হয়। পরে সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।
(1).png)
বাংলা প্রেস ক্লাব অব মিশিগানের সভাপতি পার্থ সারথী দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হেলাল উদ্দিন রানা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলা সংবাদ পত্রিকার সম্পাদক ইকবাল ফেরদৌস, এনটিভির মিশিগান প্রতিনিধি মাহমুদুল হক লিটু, সাংবাদিক ফারজানা চৌধুরী পাপড়ি, ইউএস বাংলা ডায়েরির প্রধান সম্পাদক হারান কান্তি সেন এবং সম্পাদক সঞ্জয় দেব। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েল খান এবং সহসভাপতি ও পিকনিক কমিটির আহ্বায়ক শফিক রহমান। এছাড়া ইউএসবি ২৪ নিউজের চেয়ারম্যান ফয়সল আহমেদ মুন্নাসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংগঠনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সংগঠনের সাবেক সভাপতি হেলাল উদ্দিন রানা ও সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌসকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
পরে কেক কেটে বাংলা প্রেস ক্লাব অব মিশিগানের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় বক্তারা সংগঠনের গত পাঁচ বছরের বিভিন্ন কর্মকাণ্ড, মিশিগানের বাংলাদেশি কমিউনিটিতে প্রেস ক্লাবের অবদান এবং বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
মধ্যাহ্নভোজে ছিল নানা স্বাদের দেশীয় খাবারের আয়োজন। পাশাপাশি নারীরা বাড়ি থেকে নিয়ে আসেন বিভিন্ন ধরনের পিঠাপুলি, ঝাল, মিষ্টি ও মুখরোচক খাবার। এতে বনভোজনের আয়োজনে যোগ হয় ভিন্ন মাত্রা।
মধ্যাহ্নভোজের পর শুরু হয় বিভিন্ন ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতা। নারীরা বালিশ দৌড় ও হাড়িভাঙা প্রতিযোগিতায় অংশ নেন। বিশেষ করে হাড়িভাঙা প্রতিযোগিতা উপস্থিত সবাইকে আনন্দ দেয়। শিশু ও কিশোররাও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শফিক আহমেদ, হারান কান্তি সেন ও শর্মি দেব। বনভোজনে অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে সংগঠনের পক্ষ থেকে লোগোযুক্ত বিশেষ উপহার তুলে দেওয়া হয়। সবশেষে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র্যাফেল ড্র। এতে ছিল বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার।
দিনব্যাপী এ আয়োজনে বাংলা প্রেস ক্লাব অব মিশিগানের সদস্য, সাংবাদিক, তাদের পরিবার এবং কমিউনিটির বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। ফলে প্রতিষ্ঠাবার্ষিকী ও বনভোজন পরিণত হয় এক প্রাণবন্ত পারিবারিক মিলনমেলায়।
অনুষ্ঠান সফল করতে যারা শ্রম, সাহায্য, সহযোগিতা ও উপস্থিতির মাধ্যমে আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছেন, বাংলা প্রেস ক্লাব অব মিশিগানের সভাপতি পার্থ সারথী দেব তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন