https://www.prothomalony.com/
17746
new-york
যুক্তরাষ্ট্রে বসবাসরত লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার অধিবাসীদের সংগঠন ‘চন্দ্রগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন’ এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রোববার নিউইয়র্কের হ্যাম্পস্টেড লেক স্টেট পার্কে দিনব্যাপী এই বনভোজনের আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্য ও তাদের পরিবার-পরিজন ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

প্রতিবছরের মতো এবারও বনভোজন উপলক্ষে শিশু-কিশোর ও নারী-পুরুষদের জন্য পৃথক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনভর চলে সংগঠনের নতুন সদস্য সংগ্রহ অভিযান। এ ছাড়া বাংলাদেশ সেমিট্রি থেকে চন্দ্রগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেনা কবরের জায়গা থেকে সদস্যদের কাছে তা বিক্রির সুযোগ দেওয়া হয়।

বার্ষিক এই মিলনমেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী পরিবারগুলো দীর্ঘদিন পর একত্রিত হয়ে কুশল বিনিময় ও আনন্দে মেতে ওঠেন। দিনব্যাপী আয়োজনের ফাঁকে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান। এ ছাড়া পর্বভিত্তিক সুস্বাদু খাবারের পরিবেশনা ছিল চোখে পড়ার মতো।
বনভোজনের অন্যতম আকর্ষণ ছিল প্রীতি ফুটবল ম্যাচ। খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।
পরবর্তী সময়ে আলোচনা সভা, আকর্ষণীয় র্যাফেল ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নজরুল ইসলামের সভাপতিত্বে এবং আহমেদ জুনায়েদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনকের সভাপতি জাহিদ মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির ট্রাস্টি নাজমুল হাসান মানিক, খোকন মোশারফ, আবুল কালাম, উপদেষ্টা মাইনুল উদ্দিন মাহবুব, সহসভাপতি তাজু মিয়া, লক্ষ্মীপুর জেলা সোসাইটির সভাপতি লিয়াকত আলী ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আলী।

আয়োজনে সংহতি জানাতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহসভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বৃহত্তর নোয়াখালী সোসাইটির ট্রাস্টি বাবু রমেশ চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক এ এস এম মাইনউদ্দিন পিন্টু, চৌমুহনী ক্লাব ইউএসএর সভাপতি মোরশেদ আলম ও সাধারণ সম্পাদক সাকিব করিমসহ বিভিন্ন সংগঠনের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন