https://www.prothomalony.com/

17434

sports

খেলাধুলা

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের জমজমাট ফুটবল টুর্নামেন্ট

প্রকাশ: ১৯ জুন ২০২৬ ১২:২৪

যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ও উৎসবমুখর ফুটবল টুর্নামেন্ট। গত ১৭ জুন অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক অংশগ্রহণে দিনব্যাপী ক্রীড়া উৎসবের আমেজ সৃষ্টি হয়।

আটটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে উত্তেজনাপূর্ণ লড়াই শেষে পেনাল্টি শুটআউটে বেঙ্গল টাইগার এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সুরমা বয়েজ এফসি। রানারআপ হয় বেঙ্গল টাইগার এফসি।

টুর্নামেন্ট পরিচালনায় দায়িত্ব পালন করেন রেফারি ফেরদৌস ইসলাম, মীর এম হোসেন হেবেন, মোহাম্মদ নবী ও কামরুল আমজাদ। আয়োজকরা বলেন, রেফারি ও ভলান্টিয়ারদের আন্তরিক সহযোগিতায় পুরো টুর্নামেন্ট সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটি পুলিশ বিভাগের সুপার জেমস এ. সারকোস, লোকাল-৫৪-এর প্রেসিডেন্ট ডোনা ডিক্যাপ্রিও এবং আটলান্টিক সিটির পাবলিক সেফটি বিভাগের পরিচালক শন রিগিন। তারা খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং আয়োজকদের প্রশংসা করেন।

এছাড়া নিউ জার্সি বিএনপির (সাউথ) ভারপ্রাপ্ত সভাপতি মো. দিদার, সাধারণ সম্পাদক রহমান বাবুল, বিপ্যাক সভাপতি আকবর হোসেন, সৈয়দ রামিম, সোলার জাহিদ, কাজী লিটন, লোকাল-৫৪ প্রতিনিধি সৈয়দ শহীদ ও ফারুক হোসেনসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন।

পুরো টুর্নামেন্টে প্রাণবন্ত ধারাভাষ্য প্রদান করেন তুলন হক, মাসুম বাউল, আসিফ আনোয়ার ও সুহেল আহমদ। তাদের প্রাণবন্ত উপস্থাপনা দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে।

আয়োজকরা টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, স্পন্সর, মিডিয়াকর্মী, স্বেচ্ছাসেবক ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বেঙ্গল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলী চৌধুরী তান্নু, সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ, স্পোর্টস সেক্রেটারি মামুন ইসলাম, সহকারী স্পোর্টস সেক্রেটারি বাদল বাড়ৈ, সিনিয়র এক্সিকিউটিভ সদস্য ফেরদৌস ইসলাম, পাপলু চৌধুরী, মনির হোসেনসহ ক্লাব নেতারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

খেলাধুলা থেকে আরো পড়ুন