https://www.prothomalony.com/

14852

decoration

সাজসজ্জা

কনটেন্ট ক্রিয়েশন থেকে এআই আয়, তরুণদের স্বপ্ন দেখাচ্ছেন রবিনরাফান

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৩

বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতে সুপরিচিত নাম রবিনরাফান (ওবায়দূর রহমান)। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছেন এবং সেখানকার ভ্রমণ অভিজ্ঞতা তার ভ্লগ ও সোশ্যাল মিডিয়া কনটেন্টে তুলে ধরছেন। নিউইয়র্ক, নায়াগ্রা ফলস, বাফেলো, ইয়ঙ্কার্সসহ নানা স্থানে ঘুরে তিনি ফলোয়ারদের জন্য একের পর এক আকর্ষণীয় ভ্লগ তৈরি করছেন। এর ফলে তার ফ্যানবেস আরও বৈচিত্র্যময় কনটেন্ট উপভোগ করার সুযোগ পাচ্ছে।

রবিনরাফানের লেখা বই ‘ক্রিয়েটিভ কন্টেন্ট ও সফল ক্যারিয়ার’ ইতোমধ্যেই কনটেন্ট নির্মাতাদের কাছে এক অনন্য রেফারেন্স গাইডে পরিণত হয়েছে। বর্ষাদুপুর প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি মাত্র ৭ মাসে একাদশ (১১তম) সংস্করণে পৌঁছেছে—যা বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েশন-ভিত্তিক বইয়ের ক্ষেত্রে বিরল ঘটনা।

বইটিতে কেবল কনটেন্ট বানানোর কৌশল নয়, বরং প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট, অডিয়েন্স বিল্ডিং, আয়ের পথ এবং দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনের বাস্তব অভিজ্ঞতা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

ডিজিটাল যুগে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) নিয়ে বাড়তি আগ্রহের কারণে রবিনরাফান লিখেছেন আরেকটি আলোচিত বই—‘এআই কন্টেন্ট, প্রম্পট থেকেই ইনকাম’। এই বইয়ে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এআই ব্যবহারের নানা দিক ব্যাখ্যা করা হয়েছে:
কীভাবে এআই দিয়ে ভিডিও ও শর্টফর্ম কনটেন্ট তৈরি করা যায়, মিউজিক ও ভয়েস জেনারেশনের নতুন কৌশল, আইডিয়া জেনারেশন, স্ক্রিপ্ট লেখার শর্টকাট, কনটেন্ট এডিটিং ও পোস্ট-প্রোডাকশনে এআই টুল ব্যবহারের টিপস, আয় করার বাস্তব উদাহরণসহ মনিটাইজেশনের কৌশল।

ফলে বইটি নতুন ও পুরোনো দুই ধরনের ক্রিয়েটরের কাছেই দারুণ জনপ্রিয় হয়ে উঠছে। প্রকাশের মাত্র এক মাসের মধ্যে বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে, যা এর জনপ্রিয়তার প্রমাণ।

কনটেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে নতুন প্রজন্মের উদ্যোক্তা—সবাই রবিনরাফানকে এক ধরনের রোল মডেল হিসেবে দেখছেন। তিনি তার ইউটিউব চ্যানেল রবিনরাফান একাডেমী ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এআই মাস্টারক্লাসের মাধ্যমে নিয়মিতভাবে কনটেন্ট ক্রিয়েশনের গুরুত্বপূর্ণ বিষয় শেখাচ্ছেন, যেমন—অডিয়েন্স অ্যানালিটিক্স বোঝা, প্ল্যাটফর্ম অনুযায়ী কনটেন্ট অপ্টিমাইজেশন, শর্টফর্ম বনাম লংফর্ম কনটেন্টের স্ট্র্যাটেজি, রিলস/শর্টস ভাইরাল করার কৌশল, সহযোগিতা এবং ব্র্যান্ড ডিল নিয়ে কাজ করার প্রক্রিয়া। তার কাজ প্রমাণ করেছে, সৃজনশীলতা ও প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে পারলেই গড়ে তোলা যায় একটি সফল ক্যারিয়ার।
 

সাজসজ্জা থেকে আরো পড়ুন