https://www.prothomalony.com/
12469
decoration
হাঁটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, তবে যদি আপনি হাঁটার জন্য সঠিক জুতা পরেন, তা আপনার অভিজ্ঞতাকে অনেক বেশি আরামদায়ক এবং নিরাপদ করতে পারে। হাঁটার জন্য সেরা জুতা নির্বাচন করতে নিউ ইয়র্ক পোস্ট, নিউ ইয়র্ক সিটির গথাম ফুটকেয়ারের পায়ের যত্ন বিশেষজ্ঞ ড. মিগ্যাল কুনহাহ এর সাথে আলাপ করেছেন। ড. কুনহা ২০২৫ সালের জন্য সেরা হাঁটার জুতার তালিকা তৈরি করেছেন, যেখানে বিভিন্ন দিক যেমন আরাম, সমর্থন, স্থায়িত্ব এবং ফিটনেসকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাছাড়া, 'এ্যাসিকস্' ওয়েবসাইটের মতে, প্রায় চারজনের মধ্যে তিনজন দৌড়বিদ এমন জুতা পরে থাকে যা তাদের দৌড়ানোর স্টাইলের সাথে মানানসই নয়, এবং চোটের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই সঠিক জুতা নির্বাচন করা হলে হাঁটার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় হয় এবং আঘাতের ঝুঁকি কমে।
এখানে আমরা কিছু সেরা হাঁটার জুতার সুপারিশ জানাবো।
১.স্কেচার্স স্লিপ-ইঙ্ক: গো ওয়াক এভরিহোয়ার-জুতাগুলি সহজ পরিধান এবং আরামের জন্য ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে 'স্কেচার্স হ্যান্ড ফ্রি স্লিপ ইঙ্ক- প্রযুক্তি, হিন পিলো সুরক্ষিত ফিট, আলট্রা গো কুশনিং, এয়ার কুল মেমোরি ফোম ইনসোল এবং নমনীয় ট্র্যাকশন। এই জুতাগুলি হাঁটা ও ক্রস-ট্রেনিংসহ বিভিন্ন কার্যকলাপের জন্য উপযুক্ত। স্নিকার্স প্লাস-সদস্য হলে আপনার জন্য থাকছে ফ্রি শিপিং, এক্সক্লুসিভ অফার ও ২০ শতাংশ ডিসকাউন্ট। প্রস্থ: মিডিয়াম, সাইজ রেঞ্জ: ৬.৫ – ১০ এবং হিল ড্রপ: ১৩.৩ মিমি।
২.সকোনি ম্যান'স কোহিজন ১৬: পায়ের জন্য এই জুতা প্রশস্ত, আরামদায়ক, এবং দুর্দান্ত গোড়ালি ও আর্জ সাপোর্ট প্রদান করে। এবং সবচেয়ে ভালো হল এগুলোর দাম মাত্র $৭৫। এর প্রস্থ: নিয়মিত এবং প্রশস্ত। সাইজ রেঞ্জ: ৭ – ১৫,
হিল ড্রপ: ১২ মিমি এবং উপাদান-সিন্থেটিক রাবার (হিল)
৩.হোকা ক্লিফটন ৯ ম্যান'স রানিং শ্যুস: এটি হালকা এবং আরও বেশি কুশনিং সহ তৈরি। যাদের পায়ের সামনের অংশ প্রসস্ত এবং সাধারণ জুতা ফিট হয় না, এটি তাদের পায়ের জন্য উপযুক্ত। এর বৈশিষ্ট্য: প্রশস্ত টু-বক্স, উচ্চ কুশনিং, এবং আরামদায়ক সাপোর্ট। সাইজ রেঞ্জ: স্ট্যান্ডার্ড-প্রসস্ত, উপাদান-হালকা এবং কুশনিং সহ ডিউরেবল। এটি বিভিন্ন রঙে উপলব্ধ।
৪.কিন ডব্লিউকে৪০০ ওয়াকিং শ্যুস: টেকসই আরামদায়ক হাঁটার জুতা, যা প্রয়োজনীয় গতি এবং আরামের জন্য ডিজাইন করা হয়েছে। এর রকার বটমসোল(নিচের অংশে) এবং EVA মিডসোল(জুতার মাঝ বরাবর) প্রতিটি পদক্ষেপে আরাম দেয়। লুগড রাবার আউটসোল শক শোষণ করতে সাহায্য করে। এর প্রস্থ: সাধারণ, সাইজ রেঞ্জ:৭-১৫। উপাদান: রাবার, মেশ। মূল্য: $১৭০→ $১২১.৪০ (আমাজন)
৫.নিউ ব্যালেন্স মেইড ইন ইউএসএ ৯৯৩: যারা একটু বেশি খরচ করতে প্রস্তুত, তাদের জন্য এই জুতাটি যা দীর্ঘস্থায়ী এবং স্থিতিশীলতার জন্য ডিজাইন করা। এই জুতা দীর্ঘস্থায়ী কুশনিং, শক শোষণ এবং গোড়ালির স্থিতিশীলতার জন্য ভালো। এর প্রস্থ: স্ট্যান্ডার্ড, প্রশস্ত, অতিরিক্ত প্রশস্ত। সাইজ রেঞ্জ: ৭-১৬। উপাদান: স্যুয়েড, রাবার। মূল্য: $১৯৯.৯৯
৬.এসিকস্ জেল ক্যায়ানো ২৯: এই স্নিকারটির ফোরফুটে কুশনিং এবং আর্চ সাপোর্ট দেওয়ার জন্য ফফ ব্লাস্ট প্লাস ফুটবেড ডিজাইন করা হয়েছে। প্ল্যান্টার ফাসিয়া সমর্থনের জন্য এটি অতিরিক্ত সাপোর্ট দেয়, এবং অতিরিক্ত শক শোষণের জন্য উন্নত রিয়ার ফুট সাপোর্ট রয়েছে এতে। এর প্রস্থ: সাধারণ, প্রশস্ত, অতিরিক্ত প্রশস্ত। সাইজ রেঞ্জ: ৬-১৬। হিল ড্রপ: ১০মিমি। উপাদান: রাবার। মূল্য: ১৬০-৮৯ (আমাজন)
৭.অন ক্লাউড ৫ ম্যান'স স্নিকার: যারা হালকা ওজনের আরামদায়ক স্নিকার্স চান, তাদের জন্য 'অন রানিং ক্লাউড ৫' একটি ভালো পছন্দ হতে পারে। এটি ৪৪ শতাংশ পুনঃপ্রক্রিয়াকৃত উপাদান দিয়ে তৈরি এবং দুর্দান্ত আরাম, বাউন্স এবং সাপোর্ট দেয়। এর প্রস্থ: সাধারণ। সাইজ রেঞ্জ: ৪-১৭। হিল ড্রপ: ৭ মিমি। উপাদান: রাবার, ফোম। মূল্য: $১১০।
৮.ড্যানার ৪" ট্রেইল ২৬৫০ মিড জিটিএক্স: এই জুতো হালকা ও টেকসই, হাইকিংয়ের জন্য উপযোগী। গোড়ালির সমর্থন দেয় এবং পাথুরে বা ভেজা জায়গায় ভালো গ্রিপ থাকে। টো বক্স প্রশস্ত, যা পায়ের আঙ্গুলের জন্য আরামদায়ক। এর প্রস্থ: রেগুলার। আকার: ৮.৫ – ১৩। উপকরণ: চামড়া, টেক্সটাইল। মূল্য: $১৩৯.৯৩ (মূল $১৯৯.৯৫)
৯.অলবার্ড ম্যান'স প্ল্যান্ট পেচার্স: এই জুতোগুলি পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তৈরি, যার মধ্যে প্ল্যান্ট লেদার আপার এবং পুনঃব্যবহৃত পলিয়েস্টার লাইনিং রয়েছে। এগুলি স্টাইলিশ এবং আরামদায়ক। এর প্রস্থ: রেগুলার। আকার: ৪১ – ৪৭ (ইউরোপীয়)। উপকরণ: প্রাকৃতিক রাবার, প্ল্যান্ট অয়েল, কৃষি বাইপ্রোডাক্ট। মূল্য: €১২৪ (মূল €১৪৫)
১০ভায়োনিক অল জেন্ডার ব্লিসফুল রিজুভেনেট রিকভারি স্যান্ডল: এই স্যান্ডেলগুলি পেডিয়াট্রিস্ট দ্বারা ডিজাইন করা হয়েছে এবং শক শোষণকারী মিডসোল, মাইক্রোফাইবার-ঢাকা ফুটবেড এবং অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ সহ পা এবং আর্চকে আরাম এবং সমর্থন দেয়। গ্রীষ্মে পরার জন্য এই জুতা ভালো। এর প্রস্থ: রেগুলার। আকার: ৫ – ১২.৫। মূল্য: $৬.৭৮ – $৮০.০৫।
এছাড়া ড. মিগ্যাল কুনহা পরামর্শ দিয়েছেন, হাঁটার জন্য জুতা বাছাইয়ের সময় যেন নিজেদের প্রয়োজন অনুযায়ী, সাইজ, আর্চ সাপোর্ট, উন্নত কুশনিং, সুবিধাজনক নকশার ব্যাপারগুলো যাচাই করা হয়। তিনি বলেন, সঠিক জুতা নির্বাচন করলে হাঁটার অভিজ্ঞতা যেমন আরামদায়ক হয়, তেমনি পায়ের সুস্থতাও বজায় থাকে।
সাজসজ্জা থেকে আরো পড়ুন