https://www.prothomalony.com/

12163

decoration

সাজসজ্জা

ভিনটেজ, রেট্রো, অ‍্যান্টিক, কিচ এবং আধুনিক: বিভিন্ন শৈলীর পার্থক‍্য

প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৫ ০৩:২৯

আমরা যখন আসবাবপত্র, পোশাক বা শিল্পকর্মের মতো পছন্দের জিনিসগুলি কেনার চেষ্টা করি, তখন ভিনটেজ, অ‍্যান্টিক, রেট্রো, কিচ বা আধুনিক—এই পরিভাষাগুলোর মধ্যে পার্থক্য জানা থাকলে আমরা সঠিকভাবে পছন্দের সামগ্রী খুঁজে পেতে পারি। এই শব্দগুলো কখনও কখনও সংগ্রাহক, উত্সাহী এবং দোকানগুলোর দ্বারা একে অপরের বদলে ব্যবহৃত হয়, যা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তবে চিন্তার কিছু নেই! আপনার অনুসন্ধানের জন্য কিছু সাধারণ শব্দের সংক্ষিপ্ত ধারণা দেওয়া হল, যা আপনার বিশেষ স্টাইলের জন্য সঠিক ফার্নিচার, পোশাক এবং শিল্পকর্ম খুঁজে পেতে সাহায্য করবে। 

 

 

ভিনটেজঃ

 

Inline image

 

ভিনটেজ শব্দটি সাধারণত এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যা অতীতের একটি নির্দিষ্ট সময়ের স্টাইল, গুণমান বা বৈশিষ্ট্যকে উপস্থাপন করে। এই জিনিসগুলোতে একটি নির্দিষ্ট সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব থাকে, যা তাদের উৎপাদিত সময়ের স্টাইল, কারিগরি ও ডিজাইন প্রবণতাকে প্রতিফলিত করে। ভিনটেজ-শব্দটি সাধারণত ৪০-৫০ বছরের পুরনো জিনিসের জন্য ব্যবহার হয়, যেমন শিল্পকর্ম, ফার্নিচার বা পোশাক। এর মানে হলো পুরানো বা বয়সী, তবে অনেক সময় ২০-১০০ বছর পুরনো জিনিসও ভিনটেজ হিসেবে গণ্য হয়। ভিনটেজ উত্সাহীরা এসব জিনিস খোঁজেন কারণ এগুলির কারিগরি কাজ মানসম্মত এবং এগুলি ইতিহাসের প্রতিচ্ছবি। 

ভিনটেজ জিনিসের মধ্যে পোশাক, আনুষঙ্গিক পণ্য, ফার্নিচার, গাড়ি এবং বিভিন্ন সংগ্রহযোগ্য বস্তু থাকতে পারে। এগুলো আমাদের জীবনে এবং চারপাশে ইতিহাসের ছোঁয়া এবং ব্যক্তিত্ব যোগ করতে পারে, পাশাপাশি বিভিন্ন যুগের একটি ঝলক উপহার দেয়। আর ভিনটেজ ফার্নিচার এমন আসবাবপত্র বোঝায় যা প্রাচীন মনে হয় বা প্রাচীনতার ভাব জাগায়। এটি মধ্য শতাব্দীর আধুনিক থেকে আর্ট ডেকো পর্যন্ত বিভিন্ন স্টাইল অন্তর্ভুক্ত করে এবং কাঠ, ধাতু, বা আসবাবের মতো বিভিন্ন উপকরণে তৈরি হতে পারে। যা ভিনটেজ ফার্নিচারকে আলাদা করে তোলে, তা হলো এর ঐতিহাসিক গুরুত্ব এবং এটি আপনার ঘরে যে নস্টালজিয়ার অনুভূতি নিয়ে আসবে। 

 

 

অ‍্যান্টিকঃ 

Inline image

 

অ্যান্টিক-শব্দটি সাধারণত এমন আসবাব, শিল্পকর্ম, পোশাক এবং ভাস্কর্য বোঝাতে ব্যবহৃত হয় যা ১০০ থেকে ৩০০ বছরের পুরনো। এই জিনিসগুলো সাধারণত দক্ষ কারিগরদের হাতে তৈরি, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকার জন্য তৈরি হয়েছিল। তাই এগুলোর মান, নান্দনিকতা এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে এগুলো বিশেষভাবে মূল্যবান। অ‍্যান্টিক এর পুরোনোত্ব, সৌন্দর্য, বিরলতা, অবস্থা, ব্যবহারিকতা, আবেগগত সম্পর্ক বা বিশেষ বৈশিষ্ট্যের কারণে সংগ্রহযোগ্য বা আকর্ষণীয়। অ‍্যান্টিক জিনিসগুলো মানুষের ইতিহাসের একটি পূর্ববর্তী যুগ বা সময়কালকে প্রতিনিধিত্ব করে। অ্যান্টিক আর্ট গ্যালারি, স্থানীয় ফ্লি মার্কেট বা কার বুট সেলে অ‍্যান্টিক জিনিসগুলো পাওয়া যেতে পারে। 

অ্যান্টিক আসবাবপত্র মানুষের ব্যবহার উপযোগী, যেমন- চেয়ার বা বিছানা, আলমারি বা শেলফ্ অথবা ছোটখাটো জিনিস যেমন যন্ত্রপাতি, জামাকাপড়, বই বা গৃহস্থালি সামগ্রী রাখার কাজে ব্যবহৃত হয়। আসবাবপত্রগুলি শিল্পের একটি সৃজনশীল রূপ হিসেবে বিবেচিত হয় এবং এটি এক ধরনের অলঙ্করণশিল্পও বটে। অ‍্যান্টিকের কার্যকরী ভূমিকার পাশাপাশি, আসবাবপত্রের প্রতীকী বা ধর্মীয় উদ্দেশ্যও থাকতে পারে। আসবাবপত্র বিভিন্ন ধরনের উপাদান যেমন ইস্পাত, প্লাস্টিক বা কাঠ দিয়ে তৈরি হতে পারে। আসবাবপত্র তৈরির দক্ষতাকে 'ক্যাবিনেট ও কারিগরি' বলা হয়, যা বিভিন্ন ধরণের আসবাবপত্র তৈরির জন্য ব্যবহৃত হয়। তবে ভাল অবস্থায় থাকা অ্যান্টিক আসবাবপত্র পাওয়া দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, কারণ এর চাহিদা বাড়ছে।

 

 

 

রেট্রোঃ

 

Inline image

 

 

রেট্রোস্পেকটিভ বা অতীতের প্রতি দৃষ্টিপাত থেকে উদ্ভূত হয়েছে রেট্রো শব্দটি। রেট্রো সাধারণত অতীতের কিছু স্টাইল বা আইটেমকে বোঝায় যা যা সাধারণত ২০ থেকে ৪০ বছর আগের হয়। উদাহরণস্বরূপ, ১৯৮০ থেকে ২০০০-এর দশকের পোশাক রেট্রো হতে পারে। রেট্রো ফ্যাশন শৈলী আপনাকে অতীতের ট্রেন্ডগুলির আধুনিক ব্যাখ্যা, উজ্জ্বল রঙ, সাহসী প্যাটার্ন এবং অনন্য সিলুয়েটগুলি অনুসন্ধান দিবে যা পুরানো যুগের মেজাজ ধারণ করে, তবে আধুনিক মোড়ে এটি বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠে। অর্থাৎ এটি সাধারণত পুরোনো পোশাকের নতুন করে তৈরি সংস্করণ বোঝাতে ব্যবহৃত হয়। রেট্রো স্টাইল সাধারণত মধ্য ২০শ শতাব্দীর ধরনকে তুলে ধরে, তবে এটি ১৯৯০-এর দশকের শেষ পর্যন্তও যেতে পারে। সহজভাবে বলতে গেলে, রেট্রো এমন শৈলীকে নির্দেশ করে যা ২০-৪০ বছর আগের সময়কাল থেকে প্রভাবিত।

রেট্রো আসবাবপত্র নস্টালজিয়া ও শৈলীর এক অনন্য মিশ্রণ যা অভ্যন্তরীণ নকশাপ্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয়। এর উজ্জ্বল নকশা আনন্দ ও আশাবাদকে ফুটিয়ে তোলে। আপনি যদি একটি ভিনটেজ-দিয়ে বসার ঘর বা রেট্রো-থিমযুক্ত রান্নাঘর চান, তবে এই আসবাবপত্রগুলি অতীতের সাথে সংযোগ স্থাপন করার পাশাপাশি আপনাকে সমসাময়িক নান্দনিকতাও দিবে। 

 

 

কিচঃ

Inline image

 

কিচ-শব্দটির শুরুটা খুব সুখকর নয়। জার্মান ভাষায় এটি আবর্জনা বা অপ্রয়োজনীয় বস্তু বোঝায়। কিচ শব্দটি ১৯২০-এর দশকে জনপ্রিয় হয় এবং বাণিজ্যিক সংস্কৃতির জিনিসের জন্য ব্যবহৃত হতে শুরু করে। ১৯৩৯ সালে, আমেরিকান আর্ট সমালোচক ক্লিমেন্ট গ্রিনবার্গ তাঁর বিখ্যাত প্রবন্ধ "অ্যাভান্ত-গার্ড এবং কিচ"-এ কিচের সংজ্ঞা দিয়েছিলেন। গ্রিনবার্গ কিচকে উচ্চশিল্পের বিপরীত হিসেবে দেখেছিলেন, কিন্তু ১৯৫০ সাল থেকে শিল্পীরা জনপ্রিয় সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ দেখাতে শুরু করেন, যার ফলে ১৯৬০-এর দশকে পপ আর্টের বিস্ফোরণ ঘটে। তবে এটি আপনাকে দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে রঙিন ও নস্টালজিক মুক্তি দিবে। উজ্জ্বল রঙ, অতিরঞ্জিত আকার, এবং প্রায়শই আবেগপ্রবণ থিম দ্বারা চিহ্নিত কিচ উদ্ভট অভ্যন্তরীণ নকশা তৈরি করে—কিচ একধরনের বর্ণিল আনন্দ ও সৃজনশীলতাকে প্রকাশ করে। যদিও অনেকেই কিচকে উচ্চমানের শিল্প মনে করেন না, সংগ্রাহকেরা এটি দিয়ে অভ্যন্তরীণ সাজসজ্জায় মজার ও সৃজনশীল পরিবেশ তৈরি করে থাকেন। 

 

 

 

আধুনিকঃ

আধুনিক ডিজাইন শুরু হয়েছিল বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। এর বৈশিষ্ট্য হলো পরিষ্কার লাইন, কার্যকারিতা, এবং ন্যূনতম নকশা। এই স্টাইল প্রাকৃতিক উপকরণ, নিরপেক্ষ রঙ এবং অলঙ্কারহীন নকশায় জোর দেয়, যা সরলতা ও পরিশীলতার মিশ্রণ তৈরি করে।

 

আশাকরি আপনার এখন ভিনটেজ, রেট্রো, কিচ, অ‍্যান্টিক এবং আধুনিক শৈলীর মধ্যে পার্থক্য বোঝা আরও সহজ হয়েছে।

সাজসজ্জা থেকে আরো পড়ুন