https://www.prothomalony.com/
11592
decoration
অটাম চলছে, প্রকৃতির সোনালী রঙে ঢেকে গেছে চারপাশ। ঝরা পাতার কোমল পরশ এক মিষ্টি সুরে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিজের পথ ধরছে; শীতের আগমনে। হালকা শীতল বাতাসে নরম রোদে ভরা এই সময়ে শীতের প্রস্তুতি নিচ্ছে নিউইয়র্ক শহর। শীতের আগমন মানেই পরিবর্তন, নতুন রং এবং নতুন ফ্যাশনের সূচনা। ঠাণ্ডা আবহাওয়ার সাথে মেলানো পোশাক শুধু আরামদায়ক নয়, বরং স্টাইলেরও এক নতুন রূপ তুলে ধরে। উষ্ণ কাপড়, মোটা সোয়েটার, ঝালর শাল এবং সুদৃশ্য জ্যাকেটের সাথে আমরা উপভোগ করতে পারি শীতের সৌন্দর্য। শীতের ফ্যাশনে একদিকে যেমন আরামদায়কতা থাকে, তেমনি থাকে নিজস্ব স্টাইলের প্রকাশ।
এমন সময় শীতের প্রস্তুতি নিয়ে মৌসুমে ফ্যাশন সচেতনদের জন্য কিছু টিপস এবং চলতি ট্রেন্ড।
লেয়ারিং: শীতের অপরিহার্য ফ্যাশন
লেয়ারিং শীতকালের অন্যতম বড় ট্রেন্ড। পাতলা কিন্তু আরামদায়ক পোশাকের সাথে ভারী জ্যাকেট বা সোয়েটার পরার চল এখন অনেক জনপ্রিয়। বিভিন্ন রঙ এবং টেক্সচারের মিশ্রণে তৈরি লেয়ারিং আপনাকে উষ্ণতার পাশাপাশি আধুনিক লুক দেবে।
অ্যাকসেসরিজ: ছোট জিনিসে বড় স্টাইল
শীতের সাজে স্কার্ফ, বিউটিফুল বিউটস এবং হ্যান্ড গ্লাভসের ভূমিকা অপরিসীম। এই মৌসুমে পশমি স্কার্ফ, উলের টুপি এবং স্লিক লেদার বুট আপনার সাজকে করে তুলবে আরও দৃষ্টিনন্দন।
রঙের পছন্দ: উজ্জ্বল থেকে নরম শেড
এই শীতে উজ্জ্বল রঙ যেমন গাঢ় লাল, নীল এবং সবুজের সাথে নরম শেড যেমন সাদা, ধূসর এবং ক্রিমের সংমিশ্রণ বেশ জনপ্রিয়। ভেলভেট এবং উলের পোশাকের সাথে এই রঙগুলো ভালো মানাবে।
আরামদায়ক ফ্যাশন: ওভারসাইজড পোশাকের চাহিদা
ওভারসাইজড সোয়েটার, কার্ডিগান এবং লম্বা কোট শীতের অন্যতম আকর্ষণ। এগুলো শুধু আরামদায়ক নয়, বরং স্টাইলিশও বটে। বিশেষ করে যারা কাজের জায়গায়ও ফ্যাশন সচেতন, তাদের জন্য এটি আদর্শ।
সাজসজ্জা সামগ্রী: ত্বকের যত্নেও স্টাইল
শীতকালে ত্বক শুষ্ক হয়ে যাওয়া স্বাভাবিক। তাই মেকআপের পাশাপাশি ত্বকের যত্নে হাইড্রেটিং ক্রিম এবং লিপ বাম ব্যবহার করতে ভুলবেন না। ঠোঁট এবং হাতের ত্বক সুস্থ রাখতে এসব অপরিহার্য।
শীতকালীন ফ্যাশনে আরাম এবং স্টাইলের ভারসাম্য বজায় রাখাই মূল কথা। নিজের পছন্দমতো সাজুন এবং এই শীতে নিজেকে অনন্যভাবে উপস্থাপন করুন।
সাজসজ্জা থেকে আরো পড়ুন