https://www.prothomalony.com/

11528

decoration

সাজসজ্জা

থ্যাংকসগিভিং-এ টার্কি বেক কবার প্রস্তুতি জেনে নিন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪ ০৪:৫৬

থ্যাংকসগিভিং একটি প্রাচীন এবং প্রিয় উৎসব, যা পরিবার ও বন্ধুদের নিয়ে একত্রিত হওয়ার, কৃতজ্ঞতা প্রকাশের, এবং সময়ের আনন্দ ভাগাভাগি করার জন্য উদযাপন করা হয়। প্রতিবছর নভেম্বরে চতুর্থ বৃহস্পতিবারে এটি পালিত হয়। উৎসবের মূল ইতিহাস জড়িয়ে আছে ১৬২১ সালের সেই প্রথম পালিত দিনের সঙ্গে, যখন পিলগ্রিমরা ও ওয়াম্পানোয়াগ আদিবাসীরা একত্রিত হয়ে ফসল কাটা উৎসব পালন করেছিলেন।

আজকের দিনে, থ্যাংকসগিভিং প্রধানত সমৃদ্ধ খাবারের মাধ্যমে উদযাপন করা হয়। টার্কি, স্টাফিং, মিষ্টি আলু, ক্র্যানবেরি সস, এবং পাম্পকিন পাই - এগুলো এই দিনের খাবারের মূল আকর্ষণ। তবে থ্যাংকসগিভিং কেবল খাদ্য আর উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি পরিবার এবং ঘনিষ্ঠজনদের একত্রিত হওয়ার, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এবং একে অপরকে ভালোবাসা জানানোর একটি বিশেষ দিন।

থ্যাংক্সগিভিংয়ের মূল খাবার টার্কি। এটি এই উৎসবের কেন্দ্রবিন্দুতে থাকে এবং প্রায় প্রতিটি থ্যাংকসগিভিং ডিনারের প্রধান আকর্ষণ হয়ে উঠে। তবে টার্কি বেক করার কৌশল জানা থাকলে সেই খাবারটি হয়ে উঠে আরও সুস্বাদু ও মজাদার। টার্কি সঠিকভাবে বেক করতে হলে কিছু গুরুত্বপূর্ণ কৌশল মাথায় রাখা দরকার।

টার্কি বেক করার জন্য প্রস্তুতির কিছু মৌলিক ধাপ হল, প্রস্তুতি, সিজনিং, স্টাফিং, সরঞ্জাম, অভেন প্রি-হিট করা। 

টার্কি কিনে এনে প্রথমে এটি ভালো করে ধুয়ে নিন। যদি টার্কির ভিতরে কোনো অংশ থাকে (যেমন লিভার, হার্ট), তা বের করে ফেলুন। টার্কির ভেতরে এবং বাইরের দিকে সিজনিং ব্যবহার করুন। সাধারণত সল্ট, মরিচ, গার্লিক পাউডার, পেঁয়াজ পাউডার, মধু, তেল বা বাটার ব্যবহার করা হয়। আপনার পছন্দ অনুযায়ী মশলা মাখান। যদি আপনি স্টাফিং করতে চান, তাহলে রুটি, সেলরি, পেঁয়াজ, মাশরুম, হার্বস ইত্যাদি ব্যবহার করে স্টাফিং প্রস্তুত করুন এবং টার্কির পেটের মধ্যে পুরে দিন। টার্কি রাখার জন্য একটি বড় রোস্টিং প্যান বা ট্রে নিন। যদি টার্কি বড় হয়, একটি কভার দিয়ে রাখলে তা বেশি শুকাতে দেবে না। এছাড়া, ট্রে এর নিচে কিছু তরল (যেমন মুরগির স্টক বা পানী) রাখতে পারেন, যাতে রান্না হওয়ার সময় তাজা থাকে। আবার নাও রাখতে পারেন। রান্না শুরু করার আগে ওভেন ৩৫০°F (১৭৫°C) এ প্রি-হিট করুন।

একটি ফ্রোজেন টার্কি স্বাভাবিক অবস্থায় আনতে কত সময় লাগে তা নির্ভর করে টার্কির ওজনের উপর। USDA পরামর্শ দেয় যে, প্রতি ৪ থেকে ৫ পাউন্ডের একটা ফ্রোজেন টার্কি গলাতে অন্তত ২৪ ঘণ্টা সময় নেওয়া উচিত। এর মানে হল, যদি আপনি ২০ পাউন্ডের টার্কি বেক বা রোস্ট করতে চান, তবে থ‍্যাংক্সগিভিং এর আগে ৫ দিন সময় নিয়ে গলানো উচিত। ফ্রোজেন টার্কির গলানোর সবচেয়ে নিরাপদ উপায় হলো ফ্রিজে রাখা।

টার্কি রসালো রাখতে দুটি কাজ করতে পারেন। প্রথমত, জানুন কতটুকু সময় রান্না করতে হবে যাতে টার্কি ওভারকুক না হয়! এই পরিমাপটা সহজ মনে হতে পারে, কিন্তু আসলে না। এক্ষেত্রে একটি মিট থার্মোমিটার নিন। বছরের এই একদিন শুধু এর জন্য ব্যবহার করলেও এটি মূল্যবান। দ্বিতীয়ত, ২৪ ঘন্টা আগে টার্কি সিজনিং করলে রাখলে এর স্বাদ এবং আর্দ্রতা খুব ভালো হয়। 

টার্কি সিজনিং করার কয়েকটি পদ্ধতি আছে যা মাংসটিকে আরো সুস্বাদু করে তোলে। প্রথমে টার্কি ব্রাইনিং করে শুরু করতে পারেন, রান্নার প্রথম ধাপের পরে টার্কির উপরে বাটার মাখিয়ে দিলে প্রচুর স্বাদ যোগ হয় এবং দেখতে মজাদার সোনালি-বাদামী রঙের পোড়া পোড়া চামড়া পাওয়া যায়। সাধারণ বাটার ব্যবহার করতে পারেন, অথবা এই রেসিপিতে চাইলে কমলালেবুর খোসা, রোজমেরি, লবণ, এবং মরিচ মিশিয়ে দিতে পারেন। পার্সলে, সেজ, বা থাইমের মতো হার্বস ব্যবহার করতে পারেন বা এগুলোর মিশ্রণও ব্যবহার করতে পারেন।

অনেকে টার্কি স্টাফ করে অভেনে দেন। USDA-টার্কি স্টাফ না করতে পরামর্শ দেয়, কারণ এটি ক্রস কন্টামিনেশনের ঝুঁকি বাড়াতে পারে। এছাড়াও, স্টাফিং আলাদা রান্না করলে আরও ভালো হয় কারণ উপরের দিকটা সুন্দরভাবে বাদামী ও ক্রিসপি হয়। স্টাফ করা টার্কি রান্না করতেও বেশি সময় লাগে। রান্নার বেশিরভাগ সময় টার্কি ঢেকে রাখা যেতে পারে, যাতে শুকিয়ে না যায়। তারপর রান্নার শেষের দিকে ফয়েল খুলে রোজমেরি-সাইট্রাস বা নরমাল বাটার মাখিয়ে আবার খোলা অবস্থায় ওভেনে দিতে পারেন। এতে টার্কির চামড়াটা সুন্দর বাদামী ও ক্রিসপি হয়। 

অনেকে টার্কি রোস্টিং করার সময় প‍্যানের নিচে পানি দেন। আপনি চাইলে নাও দিতে পারেন। কেননা টার্কির উপরে বাটার লাগানোর পর, বাটার এবং টার্কির স্বাভাবিক রস রোস্টিং প্যানে জমে যায়, যা টার্কি বেস্ট করার জন্য যথেষ্ট পরিমাণে তরল তৈরি করে।

 

একদিনে পুরো টার্কি খাওয়া সম্ভব হয়না অনেকের জন‍্য, বেঁচে যাওয়া অংশ তাই ফ্রিজে রাখা হয়। ফ্রিজে টার্কি চার দিন পর্যন্ত ভালো থাকে! বেঁচে যাওয়া টার্কি একটি এয়ারটাইট কন্টেইনারে রাখুন। এটি স্যান্ডউইচ অথবা যে কোনো টার্কির রেসিপির জন্য প্রস্তুত থাকবে, আপনি মন মতো ব‍্যবহার করতে পারবেন। 

 

সাজসজ্জা থেকে আরো পড়ুন