https://www.prothomalony.com/
11526
decoration
অটাম, গ্রীষ্ম ও শীতের মধ্যবর্তী সেই সুন্দর সময় যখন প্রকৃতি তার রঙিন চাদর মেলে ধরে এবং গাছের পাতা সোনালি, কমলা, হলদে আর লাল রঙে রূপান্তরিত হয়। গ্রীষ্মের উষ্ণতা পেছনে ফেলে শীতের আগমনী বার্তা নিয়ে আসে এই ঋতু। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত অটাম চলে উত্তর গোলার্ধে এবং মার্চ থেকে মে পর্যন্ত চলে দক্ষিণ গোলার্ধে। এটি শুধু প্রকৃতির রূপান্তরের নয়, শস্য কাটার আর উৎসবের মৌসুমও বটে। এ সময় অতিবৃদ্ধ গাছপালা কেটে ফেলেন অনেকেই যাতে গাছগুলো পরবর্তী বছরে নতুন বৃদ্ধির জন্য শক্তি সঞ্চয় করতে পারে।
তবে শীতকালে বন্যপ্রাণীর সহায়তার জন্য কিছু ডালপালা অক্ষত রাখা দরকার। অনেক বন্যপ্রাণী বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে রুডবেকিয়া, ইচিনেসিয়া এবং হেলেনিয়ামের মতো বহুবর্ষজীবী গাছের বীজধারী অংশ রেখে দেওয়া উচিত, যা কাঠামোগত আকর্ষণ বজায় রাখে এবং পাপড়ি ঝরে যাওয়ার পরেও তাদের গাঢ় বাদামী ফুলের কেন্দ্রীয় অংশ রয়ে যায়। কিছু গাছের শুকনো ডালপালা রেখে দেওয়া মানে শীতকালে পোকামাকড়ের আশ্রয়, খাদ্যের সন্ধানের উপকরণ। পর্যাপ্ত গাছপালা রেখে দিলে পাখিরা পরের বছর বাসা বানানোর জন্য পুরনো গাছের উপকরণ ব্যবহার করে।
তবে, এখনই সময় কিছু অটাম প্রুনিং করার, যেটি গাছের জন্য উপকারী হবে। এটি মূলত একটু ছাঁটাই করা যা গাছগুলোকে সুন্দর রাখতে সাহায্য করবে। অটামে কোন গাছপালা ছাঁটাই করা উচিত, এ নিয়ে পুরষ্কার-বিজয়ী সিনিয়র ফিচার লেখক, PA মিডিয়ার বই এবং গার্ডেনিং সম্পাদক, হান্না স্টিফেনসন কিছু পরামর্শ দিয়েছেন।
(১) গোলাপ গাছ 'হাইব্রিড টি' অর্থাৎ বড় ফুলওয়ালা গোলাপ এবং ফ্লোরিবুন্ডা ছাঁটাই করুন, তবে শক্তভাবে কাটবেন না, শুধু সিলেক্টিভভাবে কাটবেন যাতে গাছটি বাতাসে দুলে ভেঙে না যায় কিংবা শীতকালের বরফ-ঝড়ে ডাল ভেঙে না পড়ে বা শিকড় উপরে না যায়। প্রায় ১ ফুট (৩০ সেমি) ডাল কেটে দিন, এটি মূলত গাছকে গুছিয়ে রাখা। সব সময় পাতার ঠিক উপরে কাটুন।
(২) লুপিন, ডেলফিনিয়াম, ফ্লক্স এবং পিওনির মতো বহুবর্ষজীবী গাছগুলো গ্রীষ্মের শুরুতে ফুল ফোটে কিন্তু বন্যপ্রাণীর জন্য তাদের বীজধারী অংশ নেই, এই সময় তাদের খুবই অবিন্যস্ত দেখাবে। এই গাছগুলোর ডাল ও পাতাগুলো কেটে দিন এবং জৈব উপাদান দিয়ে ভালোভাবে মাটির আবরণ দিন, যাতে পরবর্তী মৌসুমের জন্য শক্তি সংগ্রহ করতে পারে। হাইড্রেনজিয়ার মতো অন্যান্য গুল্মগুলো রেখে দেওয়া যেতে পারে, কারণ তাদের বাদামী ফুল গাছের সুরক্ষা দেয় এবং শীতকালে কাঠামোগত আকর্ষণ তৈরি করে।
(৩) ফ্রুট বুসেস বা ফলের গুল্ম-গুজবেরি, ব্ল্যাককারেন্ট এবং রেডকারেন্টের মতো ফলগুলি যদি পরের বছরেও পেতে চান তবে ডালগুলো ছেঁটে ফেলুন। গ্রীষ্মকালীন ফলদানকারী রাস্পবেরির ক্যানগুলো মাটির সমতল পর্যন্ত কেটে ফেলতে হবে। গুজবেরির আড়াআড়ি ডালগুলি সরিয়ে ফেলুন এবং এবং এই বছর ফল ধরেছে এমন ব্ল্যাকবেরির অবশিষ্ট ক্যানগুলো কেটে ফেলুন।
(৪) ল্যাভেন্ডার এবং রোজমেরি এই সুগন্ধিযুক্ত ভূমধ্যসাগরীয় গাছগুলো শীত আসার আগে কেটে ফেলা যেতে পারে, তবে নিশ্চিত করুন যেন পুরানো কাঠ পর্যন্ত না কাটা হয়, কারণ এতে গাছটি পুনরায় বৃদ্ধি পাবে না। সেকেটার্স বা কাঁচি ব্যবহার করে গাছগুলোকে সুন্দরভাবে ছাঁটাই এবং পুনরায় আকৃতি দিন।
(৫) বাডলিয়া ডেভিডি (প্রজাপতি ঝোপ)-এই শক্তিশালী গুল্মগুলি প্রজাপতিদের আকর্ষণ করলেও তাদের দ্রুত বৃদ্ধি এবং অসংযমী আচরণের জন্য বাগানে খানিকটা সমস্যা দেখা দেয়। তাই শরতে তাদের ছাঁটাই করে গুছিয়ে রাখুন, যাতে তারা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। প্রধান ছাঁটাই বসন্তের শুরুতে করুন।
(৬) পর্ণমোচী গাছ যখন সুপ্ত মৌসুম শুরু হয়, এটি নতুন লাগানো গাছগুলিকে একটি ভারসাম্যপূর্ণ ছাতা আকারে ছাঁটাই করার এবং ক্ষতিগ্রস্ত শাখা অপসারণের উপযুক্ত সময়। বার্চ এবং হর্নবিম গাছগুলো এতে উপকৃত হবে কারণ গ্রীষ্মে ছাঁটাই করলে তারা প্রচুর রস ক্ষরণ করতে পারে, আর লাবর্নামের হলুদ ফুলের পথের ক্ষতিগ্রস্ত শাখাগুলো অপসারণ করা যেতে পারে।
(৭) বন্যপ্রাণী-বান্ধব হথর্ন হেজ যা ফুল এবং বেরি বহন করে এবং এর তীক্ষ্ণ শাখাগুলি চোরদেরও দূরে রাখতে সাহায্য করে। শীতকালে এটিকে সুশৃঙ্খল রাখতে শরতের শুরুতে একটি চূড়ান্ত ছাঁটাই করুন। তবে RHS পরামর্শ দেয় যে, যদি আপনি বন্যপ্রাণীর জন্য সুবিধাজনক পরিবেশ ধরে রাখতে চান তবে এটি বছরে একবার অথবা প্রতি দুই বছরে একবার ছাঁটাই করতে পারেন।
হথর্ন হেজকে বন্যপ্রাণী-বান্ধব বলা হয় কারণ এটি এমন গাছ বা উদ্ভিদ যা বন্যপ্রাণী, যেমন পাখি, কীটপতঙ্গ এবং অন্যান্য প্রাণীরা খাবার বা আশ্রয় হিসেবে ব্যবহার করতে পারে। হথর্ন গাছের ফুল এবং বেরি বন্যপ্রাণীর জন্য খাদ্য সরবরাহ করে এবং এর কাঁটাযুক্ত শাখাগুলি ছোট প্রাণীদের আশ্রয়ের জন্য উপযোগী। এর ফলে, এটি একটি বন্যপ্রাণী-বান্ধব উদ্ভিদ হিসেবে বিবেচিত হয়।
সাজসজ্জা থেকে আরো পড়ুন