https://www.prothomalony.com/

10441

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্র ভ্রমণে আসলেন জনপ্রিয় কন্ঠ শিল্পী রেশমি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪ ০৫:৪২

মির্জা বাংলাদেশের জনপ্রিয় কন্ঠ শি়ল্পী রেশমি মির্জা। ফোক গানে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। মৌলিক গানেও রয়েছে তাঁর বিশেষ দখল। সম্প্রতি স্টেজ শো নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন এই শিল্পী। ব্যস্তার মাঝেই খানিকটা অবসর সময় কাটাতে গতমাসে এসেছেন যুক্তরাষ্ট্রে। এখানে তিনি থাকবেন আরও দুই মাস। যুক্তরাষ্ট্রে ভ্রমণে এসে দারুণ সময় কাটাচ্ছেন রেশমি মির্জা। দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়ানোর পাশাপাশি অংশ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অনুষ্ঠানেও। সুরের মূর্ছনায় মুগ্ধ করছেন দর্শক-শ্রোতাদের। যুক্তরাষ্ট্রে যতদিন থাকবেন, প্রবাসীরা ডাকলে গান শুনাবেন তিনি। রেশমি মির্জার ফোক গানের প্রতি জোঁক ছিল স্কুল জীবন থেকেই। ২০০৩ সালে বেতারে অডিশন দিয়ে নির্বাচিত হন। তখন থেকেই তাঁর পথচলা শুরু। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। ২০১২ সালে ‘পাওয়ার ভয়েস’-এ অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। গানের প্রতি ভালোবাসা কীভাবে জন্মালো জানতে চাইলে রেশমি মির্জা বলেন, গানের প্রতি ভালো লাগা শুরু হয় ছোটবেলায়। স্পষ্ট করে বললে স্কুল জীবনে। আমার বাবা গানের শিক্ষক। বিভিন্ন ধরনের গান শেখান তিনি। তবে ফোকের প্রতি তাঁর বিশেষ ভালোবাসা। তিনি আমার বোনকে ফোক গান শেখাতেন, সঙ্গে গানের অর্থগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিতেন। সেটা শুনে শুনে আমিও ফোকের প্রেমে পড়ি। আসলে ফোক তো মাটির গান, সহজ-সুন্দর কথা, মানুষের জীবনের চিত্র উঠে আসে—তাই এটা আমাকে টানে। এর শুরুটা ক্লাস নাইন থেকে। রেশমি বলেন, গান আমার কাছে তো মধুর লাগে। গান গাওয়া, দেশ-বিদেশে মানুষের ভালোবাসা পাওয়া, আমার গান শুনে মানুষ কাঁদে—এগুলো তো পরম প্রাপ্তি। পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ হয়। সব মিলিয়ে এই গানযাত্রা সুন্দর।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন