https://www.prothomalony.com/

6183

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে আউয়াল চৌধুরীর 'অর্থনৈতিক সাংবাদিকতা' বই এর মোড়ক উন্মোচন

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩ ১১:২৫

সাংবাদিক ও লেখক আউয়াল চৌধুরীর 'অর্থনৈতিক সাংবাদিকতা' বই এর মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৩ আগস্ট বুধবার বিকেলে নিউইয়র্কের ব্রুকলিনের চার্চ ম‍্যাকডোনাল্ড এর নোয়াখালী সোসাইটির অডিটরিয়ামে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মেয়র অফিস কমিউনিটি ইউনিট এর মোহাম্মদ ভাই। বইটির মোড়ক উন্মোচনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল) এর সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম চৌধুরী, লেখজক ও কলামিস্ট শামছুদ্দিন আজাদ, প্রো হেল্থ হোম কেয়ার ও টিডিএস ইন্স‍্যুরেন্স ব্রোকারেজ এর ডিরেক্টর শিক্ষাবিদ মামুনুর রশিদ, সাংবাদিক ও কমিউনিটি ব‍্যক্তিত্ব প্রফেসর সৈয়দ জহির উদ্দিন আজাদ,রাজনীতিবিদ ও সামাজিক ব‍্যক্তিত্ব সালেহ আহমেদ মানিক সহ আরো অনেকে।

ডেমোক্র্যাট ও পলিটিক‍্যাল এক্টিভিস্ট এবং আসাল এর সাধারণ সম্পাদক করিম চৌধুরী বলেন, আউয়াল চৌধুরী অত‍্যান্ত কষ্ট করে এ ধরণের একটি বই লিখেছেন। আমি বলবো সবাই যেন বইটি ক্রয় করে। অন‍্যদেরকে বা প্রত‍্যকটি পরিবারকে এই বই কিনতে উৎসাহিত করে। কারণ আমাদের সন্তানেরা এদেশের ইকনোমি এবং বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানতে পারবে। একটি সেতু বন্ধন তৈরি হবে। এটি খুব প্রয়োজন।

টিডিএস ইন্স‍্যুরেন্স এর ডিরেক্টর মামুনুর রশিদ বলেন, সাংবাদিকতা সহজ কোনো পাঠ নয়। এটি অত‍্যন্ত কঠিন একটি পেশা। আর এর মধ‍্য অর্থনৈতিক সাংবাদিকতা করা আরও কঠিন চ‍্যালেঞ্জের। অংকের হিসাবের মতোই বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি করতে হয়। আউয়াল চৌধুরী দীর্ঘ সময় ধরে সেই কাজটিই করে যাচ্ছেন। সাংবাদিকতার পাশাপাশি বই লিখে চলেছেন এটি সমাজ এবং জাতির জন‍্য বিশেষ উপকার। সমাজকে ঠিক রাখতে সংস্কৃতিকে লালন করা দরকার। সুস্থ সংস্কৃতির মাধ‍্যমেই সুস্থ সমাজ গড়ে উঠবে বলে আমি মনে করি। বইটি সম্পর্কে সাংবাদিক আউয়াল চৌধুরী বলেন, একজন সাংবাদিককে অনেক চড়াই উৎরাই পেরিয়ে একটি রিপোর্ট তৈরি করতে হয়। কখনো কখনো হুমকির মুখেও পড়তে হয়। অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে সাংবাদিকরাই বেশি ভুমিকা পালন করে থাকে। এ জন‍্য একটি রিপোর্ট তৈরিতে একজন সাংবাদিকের কি করা উচিৎ বা সে কোন পথে এগুবে। বাধা আসলে তার করণীয় কী। অর্থনৈতিক সাংবাদিকতার শুরু এবং বর্তমান অবস্থা ইত‍্যাদি বিষয়ে বইটিতে বিশদ আলোচনা করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সামাজিক ব‍্যক্তিত্ব শহীদ উল্লাহ কাইছার, রাজনীতিবিদ ও ব‍্যবসায়ী রহমত উল্লাহ, লেখক ও সিনিয়র ফটোগ্রাফার আম্বিয়া বেগম, রাজনীতিবিদ ও সামাজিক ব‍্যক্তিত্ব আহসান উল্লাহ বাচ্চু, এসএ টিভির যুক্তরাষ্ট্র বিশেষ প্রতিনিধি শরীফ উদ্দিন সন্দ্বীপী, যমুনা টেলিভিশনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি আজিম উদ্দীন অভি, জাগো নিউজের সাবেক সিনিয়র রিপোর্টার মুরাদ হোসেন, দি বিজনেস পোস্টের শাহীন হাওলাদারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

আউয়াল চৌধুরী দীর্ঘ দুই দশক ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি একুশে টেলিভিশন লিমিটেডের সিনিয়র স্টাফ রিপোর্টার। লেখা লেখি এবং কাজের স্বীকৃতি হিসেবে ইতিমধ্যে তিনি দেশী বিদেশী বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। দুবাইতে অনুষ্ঠিত গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ‍্যাওয়ার্ড প্রদান করা হয় তাকে। এছাড়া দেশে সংশপ্তক অ‍্যাওয়ার্ড, শেরে বাংলা গোল্ডেন অ‍্যাওয়ার্ড, এশিয়ান ইউনিভার্সিটি থেকে অ‍্যাওয়ার্ড ও এফএসএফডি থেকে বেস্ট রিপোর্টিং অ‍্যাওয়ার্ড লাভ করেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন