https://www.prothomalony.com/
5832
literature
মূলঃ ওয়াল্ট হুইটম্যান
অনুবাদঃ তানভীর ইসলাম
খ্যাতনামা আমেরিকান কবি ওয়াল্ট হুইটম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একজন গুণমুগ্ধ ভক্তছিলেন, যদিও তাঁদের মধ্যে কখনও দেখা-সাক্ষাৎ হয় নি। থিয়েটারে আততায়ীর গুলিতে ১৮৬৫ সালের ১৪ই এপ্রিল প্রেসিডেন্টআব্রাহাম লিংকনের নিহত হওয়ার ঘটনা কবি হুইটম্যানকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিলো। হুইটম্যান প্রেসিডেন্ট লিংকনের এইহত্যাকাণ্ড নিয়ে চারটি কবিতা লিখেছিলেন, যার মধ্যে 'O Captain! My Captain!' কবিতাটি সবচেয়ে বিখ্যাত। এই কবিতা১৮৬৫ সালে নভেম্বরের ৪ তারিখ 'দ্য স্যাটারডে প্রেস' নামক একটি সাপ্তাহিক সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিলো।লিংকনের হত্যাকান্ড নিয়ে লেখা হুইটম্যানের চারটি কবিতা একসাথে "President Lincoln's Burial Hymn" নামে ১৮৮১সালে হুইটম্যানের "প্যাসেজ টু ইন্ডিয়া' কাব্য সংকলনে প্রকাশিত হয়। এখানে কবি ওয়াল্ট হুইটম্যানের 'O Captain! My Captain!' কবিতাটি অনূদিত হলো।
হে অধিনায়ক! আমার অধিনায়ক! আমাদের সন্ত্রস্ত যাত্রা হলো সমাপ্ত,
এই জাহাজ সয়েছে প্রতিটি ঘাত, আমরা পেয়েছি পুরস্কার আরাধ্য,
বন্দরের কাছে এসে শুনছি ঘণ্টাধ্বনি, মানুষের হর্ষ,
দৃষ্টি তবু স্থির এই অর্ণবপোতে, নির্ভীক ও বিমর্ষ;
কিন্তু হৃদয়! এই হৃদয় প্লাবিত লাল রক্তক্ষরণে,
আমার অধিনায়ক শায়িত ওই পাটাতনে,
অন্তিম যাত্রায় শীতল ও নিশ্চল।
হে অধিনায়ক! আমার অধিনায়ক! জেগে ওঠো, শুনো ঘণ্টাধ্বনি;
জেগে ওঠো- তোমার জন্যে উড়ছে পতাকা- বিউগলে সুর;
তোমার জন্যে ফুলের তোড়া, এই জনসম্মুদ্দুর-
ডাকছে তারা তোমায়, কৌতুহলী মুখে দুলছে এপাশওপাশ,
হে অধিনায়ক! এখানে শায়িত প্রিয় পিতার লাশ!
তোমার মাথার নিচে এই বাহু!
তবু পাটাতনে যেন দুঃস্বপ্ন অতল,
তুমি পড়ে আছো শীতল ও নিশ্চল।
আমার অধিনায়ক নিরুত্তর, ঠোঁট তাঁর ধুসর, বাকহারা,
বাহুতে নেই কোন অনুভব, মেলে না সাড়া
নোঙর ফেলেছে নিরাপদে জাহাজ, যাত্রা হয়েছে শেষ,
সেই ভয়াল যাত্রা এনেছে সম্পদ অশেষ;
উল্লাস করো তীরে, ঘন্টা বাজাও!
কিন্তু আমি শোকতপ্ত চরণে,
হাঁটছি পাটাতনে আমার অধিনায়ক শায়িত
যেখানে শীতল ও নিশ্চল।
সাহিত্য থেকে আরো পড়ুন