https://www.prothomalony.com/

5531

north-america

উত্তর আমেরিকা

স্যাক্রামেন্টোতে ঈদ পূনর্মিলনী মেলা

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩ ০৭:৪১

ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টো এবং পার্শ্ববর্তী শহরগুলোতে বসবাসকারী অভিবাসীদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ১ জুলাই শনিবার আড়ম্বরপূর্ণভাবে এক ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবারের মতো এবারো বৃহত্তর স্যাক্রামেন্টোর একমাত্র সম্পূর্ণ অরাজনৈতিক বাংলাদেশী কমিউনিটি সংগঠন "স্যাক্রামেন্টো এরিয়া আমেরিকান বাংলাদেশি অ্যাসোসিয়েশন" (SABAA) - এর উদ্যোগে ফলসমের সাটার মিডল স্কুল এর মিলনায়তনে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।  SABAA আয়োজিত এবারের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানটি ছিল গতানুগতিকতার বাইরে একেবারেই ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠান। অনুষ্ঠানটিতে একদিকে ছিলো শাড়ী, জামা-কাপড়, জুয়েলারী এবং বিভিন্ন রকমের মুখরোচক খাবারের বিভিন্ন স্টলে ভরপুর ঈদের মেলা, আর অন্যদিকে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। 

৩ দশক আগে বৃহত্তর স্যাক্রামেন্টোতে মাত্র গুটি কয়েক প্রবাসী বাংলাদেশী নিয়ে এই কমিউনিটি শুরু হয়েছিলো এবং তখন আমরা দেশের মতোই প্রায় সব কটি বাড়ীতে দেশের মতোই ঈদের দিনের ঘোরা-ঘুরি করে বেড়াতাম, আমাদের সাথে ভারতীয় বন্ধুরাও ঈদের আনন্দে শরীক হতো।  কিন্ত এখন এই কমিউনিটি-র প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি হওয়াতে সবার সাথে ‘ঈদ আনন্দ’ উপভোগ করার এমন একটি পুনর্মিলনী যেনো অপরিহার্য, এবং SABAA এমন একটি গুরুদায়িত্ব গত কয়েক বছর থেকে খুব আনন্দের সাথে করে আসছে।  

এবারের ঈদ কর্মদিবসে ছিল বিধায় বেশিরভাগ প্রবাসী বাংলীদের নিজেদের বন্ধুদের সাথে ঈদ আনন্দ উপভোগ করা হয়ে উঠেনি, আর তাই যেন  সবাই সপ্তাহান্তে এমন একটি অনুষ্ঠানের জন্যে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন, যেখানে তাঁরা ফেলে আসা দেশের স্বজনদের ছেড়ে আসার কষ্ট ভুলে এই পুনর্মিলনী অনুষ্ঠানে একে অন্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরো দৃঢ় করার সুযোগ পান। 

SABAA-র সভাপতি হাফিজুর চৌধুরীর উদ্বোধনী বক্তব্য এবং হাকিম সাহেবের দোয়ার ম্যাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর স্থানীয় সমাজসেবক, SABAA-র ভাইস প্রেসিডেন্ট অনুষ্ঠানের বিশেষ অতিথি ভাইস মেয়র ওয়াই কে চালামচরকে মঞ্চে নিয়ে আসেন উপস্থিত অথিতিদের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যে, মেয়র ওয়াই কে চালামচর সবাইকে ঈদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে বাংলাদেশ কমিউনিটি কে সাহায্য করার আশ্বাস দেন। 

লতা, জিশান, রিজভী, সারাহ, রানা এবং শায়লার সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মূল উপভোগ্য বিষয় ছিলো নাচ-গান, কবিতা, নাটিকা এবং দর্শক-শ্রোতার অংশগ্রহণে মজার খেলায়। 

শিশুশিল্পী আফশীন, জায়মা, জুনাইরা, এলমা, সোরা এবং লিয়েনা ছাড়াও অন্যান্য অংশগ্রহণকারীরা ছিলেন অনন্যা, আনিস, আশেকা, ফারশিদ, জিনিয়া, জিশান, জাহিদ, তানজিয়া, রুমা, সারাহ, শ্যামল, শায়লা, সাথী, পারু, পলাশ, মুনিয়া, নুসরাত এবং  রানা।

এমন সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করে  বৃহত্তর স্যাক্রামেন্টোর বিভিন্ন শহরে ছড়ানো-ছিটানো বাংলাদেশীদের একই ছাদের নিচে একসাথে মিলিত করার সুযোগ করে দেয়ার জন্যে "স্যাক্রামেন্টো এরিয়া আমেরিকান বাংলাদেশি অ্যাসোসিয়েশন" (SABAA) -র কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট - হাফিজুর চৌধুরী (সোহেল), ভিপি - মোহাম্মদ বিল্লাহ (রানা), সাধারণ সম্পাদক - হুমায়রা সাবা, কোষাধ্যক্ষ- ফারশিদ হক, সাংস্কৃতিক সম্পাদক - নুশরাত নুরানী, জনসম্পর্ক সম্পাদক - মোহাম্মদ সিকদার (শওকত), সোশ্যাল সেক্রেটারি - সোহেল আমীর (ববি), ওয়েবমাস্টার -জয়, মেম্বার এট  লার্জ - তানজিয়া আক্তার  এবং রুহুল আমিন ভূঁইয়া (শিমুল) এবং সব ভলান্টিয়ারদের জানাই অভিনন্দন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন