https://www.prothomalony.com/
5162
video
ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নী মঈন চৌধুরীর আহ্বানে কুইন্স ডিসট্রিক্ট অ্যাটর্নি পদে মেলিন্ডা কার্টজকে পুনঃ নির্বাচিত করার জন্য বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ব্যাপকভাবে সমর্থন জানানো হয়েছে। ডেমোক্রেট দলের ডিস্ট্রিক্ট লীডার এটর্নী মঈন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশী জনসমাজ ডাইভার্সিটি প্লাজায় সভা করে এ সমর্থন ঘোষণা করেছে। সভায় মেলিন্ডা কার্টজ তাঁকে সমর্থনের জন্য বাংলাদেশীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন একজন বন্ধু হিসেবে তিনি দায়িত্ব পালন করে যাবেন। ৫ জুন সোমবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লজায় অনুষ্টিত সমর্থন সভায় ডিএ ম্যালিন্ডা কার্টজ বলেন, অপরাধ করে পার পাওয়ার কোন অবকাশ নেই। কুইনস এলাকাকে অপরাধমুক্ত করার জন্য তাঁর প্রয়াস অব্যাহত থাকবে। অপরাধীদের ক্রমাগত বিচারের সম্মুখীন করা হবে। তিনি বলেন, আমেরিকায় কোন বিদ্বেষের স্থান নেই। বহু বিশ্বাসের লোকজন এখানে মিশে আছেন নিজেদের বৈশিষ্ট নিয়ে। হেইট ক্রাইম নিয়ে তিনি তাঁর শক্ত অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশীদের সমর্থন সভায়।
ভিডিও থেকে আরো পড়ুন