https://www.prothomalony.com/
9274
north-america
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪ ১১:০৯
মহামারী থেকে এ শহর পুনরুদ্ধার হলেও প্রতিটি নিউইয়র্কবাসী এই পুনরুদ্ধার থেকে সমানভাবে উপকৃত হয়নি-বলেছেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস্। গত সপ্তাহে, অ্যাডামস্ প্রশাসন ৬০ হাজারেরও বেশি পরিশ্রমী নিউ ইয়র্কবাসীর মজুরি বাড়াতে, অ্যাপ ভিত্তিক ডেলিভারি-কর্মীদের জন্য উপযুক্ত বেতন বৃদ্ধি করেছেন। ডেলিভারি কর্মীরা যারা উবারইটস্, ডোরড্যাশ এবং গ্রাবহাব -এর জন্য কাজ করেন তারা এখন প্রতি ঘণ্টায় অন্তত $১৯.৫৬ পাবেন টিপ্স ছাড়া। এটি কাজের জন্য তাদের ন্যায্য বেতন। সোমবার ৮ এপ্রিল কমিউনিটি অপ:এড-তিনি বলেন, 'এই কারণেই আমরা নিউইয়র্ক সিটিকে শ্রমিক-শ্রেণির লোকেদের জন্য বসবাসযোগ্য করে তোলতে সর্বাত্মক চেষ্টা করছি।'
দায়িত্ব নেওয়ার পর থেকেই অ্যাডামস্ শহরের জননিরাপত্তা রক্ষা, অর্থনীতির পুনর্গঠন এবং নিউ ইয়র্কবাসীর জীবনযাত্রার মান উন্নত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। করোনাভাইরাস মহামারী সময়কালে হারানো ৯লাখ ৪৬ হাজার বেসরকারি খাতের চাকরি পুনরুদ্ধার করা হয়েছে। গত বছরের মতো এ বছরও শহর জুড়ে সামগ্রিক অপরাধ কমেছে এবং ৮.৩ মিলিয়ন নিউ ইয়র্কবাসীদের জীবনযাত্রার মান উন্নত করতে এখনো কাজ করে যাচ্ছেন অ্যাডামস্ প্রশাসন।
অ্যাডামস্ বলেন, 'এই ন্যায্য বেতন পাঁচটি বরো জুড়ে ডেলিভারি কর্মীদের ডিনারে, মর্টগেজ পরিশোধে এবং তাদের পরিবারগুলোকে সহায়তা করবে।'
ডেলিভারি কর্মীরা শহরের একটি অপরিহার্য অংশ বলে মনে করেন অ্যাডামস্। কয়েক মাস আগেও তারা টিপস্ ছাড়া গড়ে প্রতি ঘণ্টায় মাত্র $৫.৩৯ উপার্জন করত। এটি গ্রহণযোগ্য নয় বলে অ্যাডামস্ প্রশাসন ২০২৩ সালের জুন মাসে, অ্যাপ-ভিত্তিক খাদ্য সরবরাহ কর্মীদের জন্য সর্বনিম্ন বেতন হারের নিয়ম ঘোষণা করেছিলেন।
অ্যাডামস্ বলেন, 'এই নতুন বেতনের হার কার্যকর হওয়ায় ডেলিভারি কর্মীদের ইতোমধ্যে প্রতি সপ্তাহে বেতন ১৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, তারা বার্ষিক প্রায় $৪৫০ মিলিয়ন বেশি উপার্জন করছে।'
তিনি বলেন, 'আমরা জানি নিউ ইয়র্কবাসীরা জীবনযাত্রার ব্যয়ের বোঝা কতটা। মানুষ ক্রমশ পরিশ্রম করে যাচ্ছে। আমি জানি এই সংগ্রাম কি, কারণ আমি একজন কর্মজীবী মা দ্বারা বেড়ে উঠেছি যিনি আমার পাঁচ ভাইবোন এবং আমাকে সমর্থন করার জন্য সংগ্রাম যথেষ্ট করেছিলেন। আমাদের হাজার হাজার ডেলিভারি কর্মী প্রতিদিন নিজেদের এবং তাদের পরিবারকে সমর্থন করার জন্য একইভাবে সংগ্রাম করছে। তবে আমাদের আরো অনেক কিছু করার আছে।'
কিছু ডেলিভারি অ্যাপ টিপ দেওয়া কঠিন করে তুলছে এবং কিছু অ্যাপ কর্মীদের শিফট থেকে লক আউট করছে বলেও শোনা গেছে। এ নিয়ে অ্যাডামস্ বলেন, 'এটি ভুল তথ্য। আমরা গত সপ্তাহে যখন আমাদের ডেলিভারিস্ট এবং ডেলিভারি কর্মীদের সাথে সাক্ষাথ করেছি। এমন কিছুই হতে যাচ্ছে না।'
তিনি বলেন, 'এই কারণেই আমরা নতুন এক ধরনের হাব তৈরি করছি যেখানে আমাদের খাদ্য সরবরাহকারী কর্মীরা প্রতিকূল আবহাওয়া থেকে আশ্রয় ও বিশ্রাম নিতে পারবে এবং তাদের সেলফোন বা ই-বাইকের ব্যাটারি রিচার্জ করতে পারবে। আমরা ১০০ জন ডেলিভারি কর্মীদের জন্য পাঁচটি পাবলিক ই-ব্যাটারি চার্জিং অবস্থান ঘোষণা করেছি যাতে তারা লিথিয়াম-আয়ন ব্যাটারির নিরাপদ সর্বজনীন চার্জিং পরীক্ষা করতে পারে। সেই সাথে টেকসই ডেলিভারি বিভাগ তৈরি করার পরিকল্পনা করেছি। এটি ডেলিভারি ট্রানজিট নিয়ন্ত্রণ করা সহ আমাদের কর্মীদের এবং রাস্তাগুলিকে নিরাপদ রাখতে সাহায্য করবে।'
পরিস্থিতি কঠিন হয়ে উঠলে জনগনের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদে বিনিয়োগ করতে হবে-বলে মনে করেন অ্যাডামস্। অ্যাডামস্ বলেন, 'এইভাবে আমরা এমন একটি শহর গড়ে তুলতে পারি যেখানে সমস্ত নিউ ইয়র্কবাসী আমাদের সমৃদ্ধিতে অংশীদার হবে; তারা যে কাজই করুক বা তারা যে কোনো বরোতেই বাস করুক।'
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন