https://www.prothomalony.com/

8776

north-america

উত্তর আমেরিকা

যে কারণে IRS দ্বারা ট্যাক্স অডিটের মুখোমুখি হতে পারেন

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪ ১১:২২

IRS দ্বারা ট্যাক্স অ‌ডিটের সম্মুখীন হওয়া, ভীতিকর অভিজ্ঞতা। মূলত, অডিট হল আপনার তথ্য এবং অ্যাকাউন্টগুলির একটি পরীক্ষা বা পর্যালোচনা। আপনি সঠিকভাবে রিপোর্ট করছেন কিনা, ট্যাক্স আইন অনুসরণ করছেন কিনা এবং আপনার রিপোর্ট করা ট্যাক্সের পরিমাণ সঠিক কিনা,সেগুলি সন্দেহজনক হলেই IRS অডিট করে। অন্য কথায়, আপনার রিটার্নে কোনো অমিল নেই তা নিশ্চিত করতে IRS আপনার নম্বরগুলিকে দুবার পরীক্ষা করছে। ফেরতযোগ্য ট্যাক্স ক্রেডিট, যেমন আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিটের ফেরতযোগ্য অংশের ক্ষেত্রেও একই সমস্যা হয়। কখনও কখনও রাষ্ট্রীয় ট্যাক্স কর্তৃপক্ষও অডিট করে। সাম্প্রতিক IRS এনফোর্সমেন্ট উচ্চ আয়ের ব্যক্তি, বড় কর্পোরেশন এবং কমপ্লেক্স অংশীদারিত্বে নজর রাখছেন। তবে, বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ ফাইলাররাও অডিটের মুখোমুখি হতে পারেন। পাবলিক অ্যাকাউন্ট্যান্ট এবং CPA ফার্ম পিয়াসিকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট রায়ান লোসি এ নিয়ে সতর্ক করেছেন। তবে আপনি যদি সত্য হোন, চিন্তা করার দরকার নেই। 

IRS অডিট থেকে কখন হবে বলা মুশকিল তবে কিছু রেডফ্ল্যাগ রয়েছে যার কারণে IRS থেকে আপনাকে অডিটে যাওয়ার অবাঞ্ছিত সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে।

আয়ের অনুপস্থিতিঃ যেহেতু ব্যবসা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি IRS-এ "ইনফরমেশন রিটার্ন" নামে পরিচিত ট্যাক্স ফর্ম জমা দেয়, তাই IRS-এর পক্ষে বিপুল সংখ্যক লোকের অনুপস্থিত আয় আবিষ্কার করা বেশ সহজ। উদাহরণস্বরূপ, ফর্ম 1099-NEC-এর মাধ্যমে আপনি  ফ্রিল্যান্স আয় জমা দিলেন বা ফর্ম 1099-B-তে বিনিয়োগ উপার্জন জমা দিলেন। মূলত, অমিলযুক্ত ডেটা হল প্রধান কারণ যা করদাতাদের জন্য সমস্যার সৃষ্টি করে৷ 

অযৌক্তিক ট্যাক্স ব্রেকঃ লোসির মতে, অডিটের আরেকটি কারণ হল-আয়ের স্তরের জন্য যা স্বাভাবিক বলে বিবেচিত হয়, তার চেয়ে বেশি ডিডাকশন নেওয়া। উদাহরণস্বরূপ, যদি আপনার সামঞ্জস্য করা মোট আয় প্রায় ১ লাখ হয়, কিন্তু আপনি বাড়তি আইটেমাইজড ডিডাকশন দাবি করছেন — যেমন দাতব্য ডিডাকশন বা হোম-অফিস ডিডাকসন যা হোম-ভিত্তিক ব্যবসার সাথে লোকেদের দ্বারা ব্যবহৃত হয়। এই দাবীর জন্য আপনার বিশদ প্রমাণ প্রয়োজন। আপনি যদি অডিটের সময় প্রমাণ করতে না পারেন যে আপনি এই ট্যাক্স ব্রেকের জন্য যোগ্যতা অর্জন করেছেন, তাহলে আপনি ডিডাকশন হারাতে পারেন, এবং ঝুঁকিতে পড়তে পারেন। 

রাউন্ড নাম্বারঃ নির্ভুলভাবে আপনার রিটার্ন দাখিল করা  গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা ট্যাক্স ব্রেকের জন্য অনুমানের পরিবর্তে প্রকৃত খরচ ব্যবহার করার পরামর্শ দেন। লোসির মতে, আপনি যখন চার- বা পাঁচ-সংখ্যার ডিডাকশন দাবি করছেন, তখন আপনার ব্যয়গুলি রাউন্ড ফিগার হবে৷ আপনি যখন এটি করবেন তখন আপনি অডিটের সম্মুখীন হচ্ছেন। 

আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটঃ আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট এর (EITC) এর সাথে যুক্ত প্রতারণার কারণে কোনো সামঞ্জস্যপূর্ণ মোট আয় নেই এমন ব্যক্তি এবং দম্পতিদের মাঝে মাঝে ঝুঁকিতে পড়তে হয়। IRS এর মতে, প্রতি বছর করা EITC পেমেন্টের ২১ শতাংশ থেকে ২৬ শতাংশ প্রতারণামূলক। 'ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের ট্রেজারি ফর ইন্সপেক্টর জেনারেল' অনুসারে, ২০১৫ সালে IRS আনুমানিক $১৫.৬ বিলিয়ন আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিটে ভুল পেমেন্ট করেছে। এই জালিয়াতির পরিমাণ কমানোর এ প্রয়াসে EITC প্রাপকদের ট্যাক্স রিফান্ড চেক এ বছর বিলম্বিত করতে পারে। ২০২৪ সালে দাখিলকৃত রিটার্নের মাত্র ১.৮ শতাংশের কোনো অ্যাডজাস্টেড গ্রোস ইনকাম(AGI)ছিল না, কিন্তু সেই EITC রিটার্নগুলির ৫.২৬ শতাংশ নিরীক্ষিত হয়েছিল।

গভর্নমেন্ট অ্যাকাউন্টিবিলিটি অফিস (GAO) এর একটি রিপোর্ট অনুসারে, IRS অডিট হার ২০১০ এবং ২০১৯ পর্যন্ত সকল স্তরের আয়ের জন্য ইনডিভিজুয়্যাল ইনকাম ট্যাক্স রিটার্নে অডিট হ্রাস পেয়েছে, মূলত নিম্ন IRS তহবিলের ফলে। সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ের ট্রানজ্যাকশনাল রেকর্ডস অ্যাক্সেস ক্লিয়ারিংহাউসের, ২০২৩-সালের রিপোর্ট অনুসারে, IRS ২০২২ অর্থবছরে প্রতি ১ হাজার রিটার্নের ৩.৮ বা ০.৩৮ শতাংশ অডিট করেছে, যা ২০২১ সালে ০.৪১ শতাংশ থেকে কমেছে। 

কাজেই আপনার সমস্ত খরচ রিপোর্ট করার বিষয়ে সতর্ক থাকুন। এ বিষয়ে কোনো সার্টিফাইড ট্যাক্স বিশেষজ্ঞের শরণাপন্ন হোন। সেই সাথে ট্যাক্স ডিডাকশন আইটেমাইজ করুন। ট্যাক্স ফাইল করার সময় উপযুক্ত বিশদ তথ্য প্রদান করুন, সময়মত ফাইল করুন, রিটার্ন সংশোধনের বিষয়টা এড়িয়ে চলুন। আপনার গণনা পরীক্ষা করে নিন, রাউন্ড নাম্বারের ব্যবহার এবং অত্যধিক ডিডাকশন করা থেকে সতর্ক থাকুন,  লাভ এবং ক্ষতি রিপোর্ট করতে সিডিউল সি ব্যবহার করুন এবং ফাইলে প্রশ্ন ফাঁকা রাখবেন না। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন