https://www.prothomalony.com/

8448

north-america

উত্তর আমেরিকা

শীতের দিনে 'উইন্টার ব্লুজ' এড়াতে মনোবিজ্ঞানীর পরামর্শ

প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৪ ০৯:২৮

আপনি কি শীতের সময় কখনো হতাশ হয়েছেন? বলতে পারেন, হতাশা কী ঋতু বোঝে আসে? হ্যাঁ, আসতে পারে। এমডি অ্যান্ডারসনের ইন্টিগ্রেটিভ মেডিসিনের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ক্যাথরিন পাওয়ারস-জেমস(পিএইচডি)  বলেছেন, এটা সম্ভব।শীতের মাসগুলিতে, কিছু লোক হতাশার মতো অনুভূতি অনুভব করে। মূলত এটাকে উইন্টার ব্লুজ বলে। শীতের দিন ছোট হয় এবং অন্ধকারের রাতগুলি বড়ো হয় যা আমাদের অলস মেজাজকে বাড়িয়ে তুলতে পারে। এমনকি দৈনন্দিন জীবনে বিচ্ছিন্ন বোধ করাতে পারে। দিনের আলো আমাদের শরীরকে জানান দেয় যে আমরা কখন জেগে থাকবে এবং ঘুমাবো। সুতরাং, বেশি সূর্যালোক আমাদের সতর্ক করে তুলে এবং কম সূর্যালোক আমাদেরকে অস্থির করে তুলতে পারে।

শীতকালীন মন্দা এড়াতে বা কাটিয়ে উঠতে পাওয়ারস-জেমস এক কিছু পরামর্শ আপনাকে সহায়তা করতে পারে। 

(১) একটি স্বাস্থ্যকর খাদ্যের অভ্যাস করুন। উইন্টার ব্লু-বোধ আপনাকে চর্বি, শর্করা এবং চিনির উচ্চ খাবারের ইচ্ছা জাগাতে পারে। তবে লোভ সামলাতে হবে। কার্বোহাইড্রেট- এবং চিনি-সমৃদ্ধ খাদ্য আমাদের রক্তে শর্করাকে বাড়িয়ে তোলে আবার তা কমে যায়। কাজেই, যদিও আমরা  প্রাথমিকভাবে কার্বোহাইড্রেট খাবারে শক্তি পাই, কিন্ত দীর্ঘমেয়াদে এটি আমাদের ক্লান্তি এবং মেজাজের অনুভূতিকে তীব্র করে তুলতে পারে। তাই স্বাস্থ্যকর খাবারে কার্বোহাইড্রেট কম রাখা ভালো। পরিবর্তে, প্রোটিন, শাকসবজি, বাদাম এবং মটরশুটি, ফল এবং হোল গ্রেইন খাওয়া যেতে পারে।আপনার শক্তির মাত্রা পুনরুদ্ধার করতে আপনি এতে ভিটামিন, খনিজ এবং প্রোটিন পাবেন। এছাড়াও, এটি আপনার ক্যান্সারের ঝুঁকি কমাতে একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করবে। 

(২) নিয়মিত ব্যায়াম করুন। বিছানায় শুয়ে থাকা বিশ্রাম হতে পারে কিন্তু ব্যায়াম নয়। পাওয়ারস-জেমস বলেছেন, ব্যায়ামের সময় ভালো রাসায়নিকগুলি উদ্বেগ কমাতে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করতে পারে। ব্যায়াম ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, আমাদের স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে এবং কোলন, স্তন এবং এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকি কমায়। প্রতি সপ্তাহে আপনাকে অন্তত আড়াই ঘণ্টার শারীরিক ক্রিয়াকলাপ বা এক ঘণ্টা ১৫ মিনিটের জোরালো শারীরিক ক্রিয়াকলাপে লক্ষ্য করা উচিত। 

(৩) সূর্য থেরাপি চেষ্টা করুন। শীতকাল মানে সাধারণত কম আলো এবং আরও অন্ধকার, যার ফলে আপনি হাইবারনেট করতে চান। অর্থাৎ কম্বলের তলে থাকাই আরামদায়ক হয়ে উঠে। পরিবর্তে, সূর্য উঠার পর বাইরে যান। তবে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। পাওয়ারস-জেমস বলেছেন, সূর্যের আলোর সংস্পর্শে আসা আমাদের শরীরকে জাগিয়ে তোলে এবং আমাদেরকে স্বাভাবিক ঘুম-জাগরণ চক্রের সাথে সামঞ্জস্য করতে দেয়। 

(৪) সামাজিক মিথস্ক্রিয়া বৃদ্ধি করুন। পরিবার এবং বন্ধুরা যারা আপনার মেজাজকে ভালো বোধ করাতে পারে এবং আপনি যে জিনিসগুলি উপভোগ করেন তা করতে আপনাকে অনুপ্রাণিত করে, তাদের সাথে মিশুন। সিনেমা দেখতে যান, অনুষ্ঠানে যোগ দিন বা একজন বন্ধু/ সহকর্মীর সাথে এক কাপ গ্রিন-টি খেতে পারেন। প্রিয় বন্ধুর সাথে ফোনকলে কথা বলতে পারেন, দৈনন্দিন কাজ শেয়ার করতে পারেন। এটি আপনাকে খুশি রাখবে, প্রাণোচ্ছ্বল রাখবে এবং দুশ্চিন্তা কমাবে। ইতিবাচক কারো সাথে কথা বললে আপনারও একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি অর্জন হবে। 

(৫)পর্যাপ্ত ঘুমান। ঘুম পুনরুদ্ধারকারী। ঘুম শরীর এবং মন নিরাময়ের জন্য একটি সময়। খুব কম বা খুব বেশি ঘুম হওয়া মেজাজহীনতা, স্মৃতিশক্তির সমস্যা, চিন্তাভাবনা এবং ফোকাস করার সমস্যা সৃষ্টি করতে পারে। আপনার প্রতি রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমের লক্ষ্য রাখা উচিত। এটি আপনাকে সতেজ বোধ করতে সাহায্য করবে।

(৬)রিলাক্স থাকার কৌশল অনুশীলন করুন। উদ্বেগ এবং মানসিক চাপ প্রায়ই শীতের মন্দার সাথে আসতে পারে।উভয়ই আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনার শক্তি এবং মেজাজ ঠিক রাখার জন্য, রিলাক্স থাকার চেষ্টা করুন। ম্যাডিটেশন করতে পারেন যা আপনাকে রিলাক্সবোধ করাবে। 

পাওয়ারস-জেমস, স্ব-সম্মোহন, পেশী শিথিলকরণ, নির্দেশিত ভিজ্যুয়ালাইজেশন এবং রিলাক্সের পদ্ধতি হিসাবে ম্যাসেজের পরামর্শ দেন। পাওয়ারস-জেমস বলেছেন, যদি আপনার লক্ষণগুলি গুরুতর হয় বা বসন্ত এবং গ্রীষ্মে অব্যাহত থাকে, তাহলে একজন মানসিক স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে কথা বলতে পারেন। তারা আরও কার্যকর থেরাপি বা ওষুধ দিতে পারে। উইন্টার ব্লুজ প্রতিরোধ করার জন্য আপনার সেরা কাজটি হতে পারে, বছরব্যাপী একটি স্বাস্থ্যকর জীবনধারায় নিযুক্ত থাকা। এতে আপনি ভাল বোধ করবেন এবং আপনার ক্যান্সারের ঝুঁকি কম হবে। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন