https://www.prothomalony.com/
8234
new-york
প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৪ ০৮:৫৪
মেয়র এরিড অ্যাডামস্ তার অফিস যাত্রার শুরু থেকেই নিউ ইয়র্কবাসীদের কাজের জন্য শহরের বাজেটে ভারসাম্য বজায় রেখে জননিরাপত্তা রক্ষা এবং অর্থনীতির পুনরুদ্ধারকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছেন। সিটির পাঁচটি বরো জুড়ে বসবাস করা ৮.৩মিলিয়ন লোকদের জন্য শহরটিকে বসবাসযোগ্য করে তোলতে তিনি বদ্ধপরিপকর। অ্যাডামস্ ২০২৫ অর্থবছরের জন্য ১০৯.৪ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করেছেন। সোমবার জানুয়ারি ২২, কমিউনিটি অপ:এড-এ মেয়র বলেন, "আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, এখন আমাদের চাকরির সংখ্যা বেড়েছে, অপরাধ কমেছে, পর্যটকরা ফিরে এসেছে এবং পরিস্কার রাস্তা সহ উচ্চতর পরীক্ষায় স্কোরের রেকর্ড রয়েছে। নিউ ইয়র্কবাসীদের জন্য আমাদের বাজেটের ভারসাম্য বজায় রেখে আমরা সঠিক পথে চলেছি।"
মেয়র বলেন, "কোভিড-১৯ স্টিমুলাস ফান্ডিং কমে এসেছে, ট্যাক্স রেভিনিউ হ্রাস হয়েছে, অমিমাংসিত শ্রম চুক্তি এবং দুই বছরেরও কম সময়ে ১ লাখ ৭০ হাজার-এরও বেশি আশ্রয়প্রার্থী এসেছে শহরে। নিউ ইয়র্কবাসীর জন্য এটা বোঝা গুরুত্বপূর্ণ যে, এরপরও আমরা কীভাবে একটি ভারসাম্যপূর্ণ বাজেট পাস করতে সক্ষম হয়েছি যা শ্রমিক-শ্রেণীর পরিবারগুলিতে বিনিয়োগ করে। ট্যাক্স না বাড়িয়ে, শহরের কোনো কর্মচারীকে বরখাস্ত না করে বা শহরবাসীর নির্ভরশীল প্রয়োজনীয় পরিষেবাগুলিকে ক্ষতিগ্রস্থ না করে আমরা $৭.১ বিলিয়ন ঘাটতি থাকা সত্ত্বেও বাজেটকে ধরে রাখতে পেরেছি।"
হায়ারিং ফ্রিজ এবং প্রোগ্রাম টু এলিমিনেট দ্য গ্যাপ (PEG) এর জন্য অ্যাডামস্ প্রশাসন প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছেন। এই পদক্ষেপগুলি অপ্রত্যাশিতভাবে অর্থনীতি সহ, আশ্রয়প্রার্থী খরচ কমিয়ে বাজেটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছে। আশ্রয়প্রার্থী সংকটকে সঠিকভাবে পরিচালনা করতে, আশ্রয়, কাজের অনুমোদন এবং অস্থায়ী সুরক্ষিত অবস্থার জন্য ২৭ হাজারটিরও বেশি আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে সহায়তা করেছে প্রশাসন। সেই সাথে ৬০ শতাংশেরও বেশি অভিবাসীকে তাদের যাত্রায় পরবর্তী পদক্ষেপ নিতে সাহায্য করেছে।
অ্যাডামস্ বলেন, "আমাদের শক্তিশালী আর্থিক ব্যবস্থাপনা, যুব, জননিরাপত্তা এবং পাবলিক স্পেসগুলিতে তহবিল ফিরিয়ে দিতে সাহায্য করেছে। এপ্রিল পুলিশ একাডেমি ক্লাস পুনঃস্থাপনের অর্থ দিয়ে, সেপ্টেম্বরে রাস্তায় আরও ৬০০টি অতিরিক্ত পুলিশ থাকবে। যেহেতু চাকরিতে অগ্নিনির্বাপক কর্মী সবসময় সাহায্য করে, তাই আমরা শহরের ২০টি ইঞ্জিন কোম্পানিতে অগ্নিনির্বাপক কর্মীকে পুনর্বহাল করেছি। ইঁদুরদের দৌড়ঝাঁপ কমাতে আমরা পাঁচটি বরো জুড়ে ২৩ হাজার লিটার ঝুড়ি রাখব এবং "লিটার বাস্কেট অফ দ্য ফিউচার" ইনস্টল করব। আমরা পার্কস অপারচুনিটি প্রোগ্রামে অর্থায়ন চালিয়ে যাব, যা আমাদের পাবলিক এলাকার পরিচ্ছন্নতা ও সবুজায়ন বজায় রেখে আমাদের প্রতিবেশীদের কর্মসংস্থানের সম্ভাবনা খুঁজে পেতে সাহায্য করে।"
শহরের যুবকদের সমর্থন করার জন্য অ্যাডামস্ প্রসাশন ১৭০টি কমিউনিটি স্কুলের জন্য তহবিল পুনরুদ্ধার করেছে বলে জানান, যাতে শিক্ষার্থী এবং পরিবারগুলি শ্রেণীকক্ষের ভিতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই তাদের প্রয়োজনীয় সহায়তা পেতে পারে৷ এছাড়াও প্রথমবারের মতো শহরে সামার রাইজিং-এর জন্য নতুন তহবিল বিনিয়োগ করা হবে এবং সম্পূর্ণ অর্থ প্রদান করা হবে। পাঁচটি বরো জুড়ে লাইব্রেরিগুলিকে তাদের বর্তমান তহবিল বজায় রাখতে সহায়তা করবে, যাতে সমস্ত বয়সের নিউ ইয়র্কবাসীদের পছন্দের লাইব্রেরি প্রোগ্রাম এবং পরিষেবাগুলিকে কমাতে না হয়। মেযর বলেন, "এই সমস্ত জয়গুলি সম্ভব হয়েছে আমাদের আর্থিক পরিকল্পনা এবং শৃঙ্খলার কারণে। তবে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ বিশেষজ্ঞরা আশা করছেন যে এই বছর অর্থনীতি এবং চাকরির বাজার ধীর হতে পারে এবং আশ্রয়প্রার্থীদের আগমন অব্যাহত থাকবে। তাই আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সরকারকে তার কাজে আরো দক্ষ হতে হবে। করদাতাদের ডলার সাবধানে ব্যয় করতে হবে।"
মেয়র গর্বিত যে, প্রশাসনের প্রাথমিক বাজেটে $৮.২ বিলিয়নের কাছাকাছি রেকর্ড রেইনি-ডে ফান্ড অন্তর্ভুক্ত রয়েছে। রেইনি-ডে ফান্ড হল বাড়ির রক্ষণাবেক্ষণ বা পার্কিং টিকিটের মতো অপ্রত্যাশিত এবং কম খরচের জন্য আলাদা করে রাখা একটি অর্থ। তবে এটি জরুরি তহবিল থেকে কিছুটা আলাদা।
অ্যাডামস্ বলেন, "যে কোনো বড় শহরের ব্যবস্থাপনা কখনোই সহজ হয় না। তবু নিউ ইয়র্কের আকারের একটি শহরের অনেক বিরোধপূর্ণ চাহিদার ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের অবশ্যই আগে থেকে পরিকল্পনা করতে হবে এবং বর্তমান ও ভবিষ্যতে উভয়ের জন্যই আমরা সর্বোত্তম পছন্দের পদক্ষেপগুলি নিতে পারি। শ্রমিক শ্রেণীর মধ্যে এই শহরটিকে নিউ ইয়র্কবাসীদের জন্য নিরাপদ এবং আরও কার্যকরী করে তোলাই আমাদের সমস্ত কিছুর পিছনে চালিকা শক্তি। এই বাজেট এটাই প্রদান করে।"
নিউইয়র্ক থেকে আরো পড়ুন