https://www.prothomalony.com/
8066
north-america
প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৪ ০৯:৩৬
দায়িত্বের প্রথম দিন থেকে অ্যাডামস্ প্রশাসন পাঁচটি বরো নিয়ে একটি নিরাপদ শহর তৈরি করতে তাদের দৃষ্টিভঙ্গি স্পস্ট করেছেন। অর্থনৈতিকভাবে শহরকে টেকসই করতে এবং ৮.৩ মিলিয়ন পরিশ্রমী নিউ ইয়র্কবাসীদের জন্য শহরটিকে বসবাসযোগ্য করতে কাজ করে যাচ্ছেন। সিটি মেয়র এরিক অ্যাডামস্ বিশ্বাস করেন, জননিরাপত্তা সমৃদ্ধির পূর্বশর্ত।
এই কারণেই, যাত্রার শুরু থেকে অ্যাডামস্ প্রশাসন নিউ ইয়র্কবাসীরা যাতে শহরটিকে বসবাস করতে গিয়ে নিরাপদ বোধ করেন, তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
৮ জানুয়ারী সোমবার কমিউনিটি অপ:এড-এ মেয়র বলেন, "দুই বছর পরে, ফলাফল এসেছে। শহর জুড়ে অপরাধ কমে গেছে এবং চাকরি বেড়েছে। মহামারী চলাকালীন আমরা প্রায় ১ মিলিয়ন প্রাইভেট-সেক্টরের চাকরি হারিয়েছি তার সবকটি আমরা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। নিউইয়র্ক জাতির অর্থনৈতিক চালিকা শক্তি।"
তিনি বলেন, "আমরা যখন ২০২২ সালের জানুয়ারিতে অফিসে আসি, তখন শহরটি কোভিড-১৯ মহামারীর বিধ্বংসী প্রভাব থেকে বেরিয়ে আসছিল। তখন মাত্র এক সপ্তাহের ঘটনায় আমরা দেখেছি, ১১ মাস বয়সী শিশুর মাথায় গুলি করা হয়েছিল, পুলিশ অফিসারদের রাতের বেলা গুলি করা হয়েছিল এবং দুটি ভয়ানক হত্যাকাণ্ড ঘটেছিল-এনওয়াইপিডি গোয়েন্দা রিভেরা এবং ম্যারা উভয়কেই বিদায় নিতে হয়েছিল। সেই স্মৃতি আমার মনে চিরকাল থাকবে। কিন্তু, ৩১শে ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত, অফিসিয়ালি সামগ্রিক অপরাধ হ্রাস পেয়েছিল। গত বছর খুন এবং গুলিবর্ষণ উভয় কমেছিল, অর্থাৎ খুনের ঘটনা ১২ শতাংশ কমেছে, এবং গুলি করার ঘটনা ২৫ শতাংশ কমেছে। ১৯৯৫ সাল থেকে গুলির ঘটনায় এটাই সর্বোচ্চ হ্রাস আমাদের শহরে।"
অপরাধের এই হ্রাস অ্যাডামস্ প্রশাসনের অধীনে ২০২২ সালে থেকে শুরু হয়েছে বলে অ্যাডামস্ জানান। তিনি জোর দিয়ে বলেন, "এগুলি কেবল সংখ্যা নয়, এগুলি শহরবাসীদের জীবন রক্ষা করা, পরিবারগুলিকে একত্রে রাখা এবং আশেপাশের এলাকা ও সম্প্রদায়গুলিকে ভয়ানক অভিজ্ঞতা এবং ট্রমা থেকে রক্ষা করা।"
অ্যাডামস্ বলেন, "২০২২-এর তুলনায় ২০২৩-তে পাঁচটি বরো এবং আমাদের সমস্ত শহর জুড়ে গুলির ঘটনা কম ছিল৷ এর অর্থ হল আমাদের উন্নত পুলিশিং মডেল এবং অপরাধ মোকাবেলায় আমাদের ৩৬০-ডিগ্রি পদ্ধতি কাজ করছে৷ আমাদের প্রশাসন নিরলস অফিসারদের সমর্থন করে চলেছে এবং সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে দুর্বলদের উন্নতির জন্য উপযুক্ত সমাধানগুলি খুঁজে চলেছে৷ এমনকি ২০২৩ সালে ট্রানজিট অপরাধ হ্রাস পেয়েছে। আমরা অটো চুরির সাথে সম্পর্কিত প্রায় ২ হাজার অপরাধীকে গ্রেপ্তার করেছি যা গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যা। গত দুই বছরে আমরা রাস্তা থেকে ১৩ হাজার ৫০০টিরও বেশি অবৈধ বন্দুক সরিয়েছি।"
তিনি বলেন, "আমরা জানি ট্র্যাফিক সহিংসতাও একটি সহিংসতা, আর তাই আমরা অবৈধ স্কুটার, মোপেড বাহনগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। ২০২৩ সালে ১২ হাজার ৫০০টিরও বেশি অবৈধ মোপেড বাহন এবং স্কুটার বাজেয়াপ্ত করেছি যা ২০২২ এর তুলনায় ৭৪ শতাংশ বৃদ্ধি। আমরা সর্বাধিক সংখ্যক মোপেড বাহন এবং স্কুটার বাজেয়াপ্ত করেছি যা নিউইয়র্ক সিটির জন্য একটি ইতিহাস।"
অ্যাডামস্ বলেন, "বেআইনি এবং সহিংস বন্দুকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমাদের একত্রিত প্রচেষ্টা- এই সমস্ত ব্যবস্থাগুলি নিতে সাহায্য করেছে যা অর্থনৈতিক পুনরুদ্ধারের ভিত্তি স্থাপন করেছে। এবং মাত্র দুই বছরে, আমাদের প্রশাসনের অধীনে ২ লক্ষ ৮৫ হাজার এরও বেশি চাকরি তৈরি হয়েছে।"
এ সমস্ত কাজে কঠোর পরিশ্রমের জন্য তিনি এনওয়াইপিডি কমিশনার ক্যাবান সহ এনওয়াইপিডির অন্যন্য সাহসী পুরুষ ও মহিলা, ডেপুটি মেয়র ব্যাঙ্কস ও তার জননিরাপত্তা দল এবং অন্যান্য কমিশনার, সংস্থাগুলিকে ধন্যবাদ জানান, যারা শহরের জননিরাপত্তার প্রচেষ্টায় হাতে-কলমে কাজ করেছেন। অ্যাডামস্ বলেন, "আমরা ২০২৪ সালের প্রতিটি দিন নিউ ইয়র্কবাসীদের জন্য কঠোর পরিশ্রম করার মাধ্যমে শহরকে আরো বেশি উন্নত করতে বদ্ধপরিপকর।"
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন