https://www.prothomalony.com/

7847

north-america

উত্তর আমেরিকা

মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক পরিবারের ব্যয় আয়ের চেয়ে বেশি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩ ০৬:৫০

আমেরিকার জীবনযাপনের ব্যয় বৃদ্ধি পাচ্ছে, সে তুলনায় আয় বৃদ্ধি খুবই সীমিত। প্রতি ৩জনের মধ্যে ২জন আমেরিকান বলছেন, তাদের পরিবারের ব্যয় গত বছরের তুলনায় এ বছর বেড়েছে। ৪ জনের মধ্যে ১ জন বলেছেন, একই সময়ে তাদের আয়ও বেড়েছে। পরিবারের খরচ আয়ের চেয়ে বেশি হওয়ায়, অনেকেই তাদের আর্থিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। অনেক আমেরিকানদের জন্য, গত বছরে পারিবারিক ঋণ বেড়েছে, কারো স্থগিত রয়েছে, তবে কমেনি। দ্য অ্যাসোসিয়েটেড প্রেস-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ-এর অক্টোবরের শেষের দিকের একটি জরিপে এ অনুসন্ধান উঠে আসে। 

প্রায় ১০ জনের মধ্যে ৪ জন আমেরিকান বলছেন, তাদের সামগ্রিক পারিবারিক ঋণ বেশি। প্রায় অর্ধেক সংখ্যক বলছেন যে, তাদের বর্তমানে ক্রেডিট কার্ডের প্রচুর ঋণ রয়েছে। ১০ জনের মধ্যে ৪ জন অটোলোন নিয়ে আছেন এবং ৪ জনের মধ্যে ১ জনের চিকিৎসা ঋণ রয়েছে৷ মাত্র ১৫ শতাংশ আমেরিকান বলেছেন যে, তাদের পরিবারের সঞ্চয় গত বছরের তুলনায় বেড়েছে।

ট্রেসি গঞ্জালেস(৩৬) টেক্সাসের সান আন্তোনিওতে কনস্ট্রাকশনে একজন সাব-কন্ট্রাক্টর হিসাবে কাজ করেন। তিনি মাথা ব্যথা নিয়ে জরুরি বিভাগে যান, কিন্তু দাঁতে ইনফেকশন ধরা পড়ে। বিল আসে কয়েক হাজার ডলার। শোধ করতে পারছেন না, চিকিৎসা ঋণে রয়েছেন। গঞ্জালেস এখন ব্যয়ের কারণে চিকিৎসার সন্ধান এড়াতে চেষ্টা করেছেন।
খুব কম আমেরিকানরাই(২৬ শতাংশ) বলছেন যে, তারা এমন অপ্রত্যাশিত ব্যয়বহুল চিকিৎসার খরচ দিতে সক্ষম বা অবসর গ্রহণের পর যথেষ্ট অর্থ (১৮ শতাংশ) আছে। মাত্র এক-তৃতীয়াংশরা বলছেন যে তাদের আর্থিক পরিস্থিতি তাদের ব্যয় ধরে রাখতে পারে। যদিও অতিরিক্ত ৪২ শতাংশ বলেছেন যে, তারা কিছুটা মানানসই। 

পিটসবার্গের শাপিরো অবসরে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন কিন্তু অবসরের অর্থ জীবন চালাতে যথেষ্ট নয়। তার স্ত্রীর ৩০ হাজারের বেশি ছাত্র ঋণ আছে, যা এ পরিবারের আর্থিক সঙ্কটের কারণ। এই দম্পত্তি গত বছর নিজ বাড়িটি বিক্রি করে অন্য কোথাও চলে যেতে চেয়েছিলেন, কিন্তু উচ্চ হারের মুখোমুখি হওয়ার পরিবর্তে তাদের মর্টগেট রেট ৩.৪ শতাংশ ধরে রাখার সিদ্ধান্ত নেন। বর্তমান গড় দীর্ঘমেয়াদী মর্টগেট রেট এই মাসে ৭.৫১ শতাংশে পৌঁছেছে, যা অক্টোবর মাসে ছিল ৭.৭৯ শতাংশ। 

১০ জন আমেরিকানদের মধ্যে ৩ জন আমেরিকান বলেছেন যে, তারা গত বছরে উচ্চ সুদের হারের কারণে বড়ো ধরনের কেনাকাটা বাদ দিয়েছেন। প্রায় ৪ জন প্রাপ্তবয়স্কদের মধ্যে ১ জনের ছাত্র ঋণ রয়েছে। তারউপর অক্টোবর মাসে শেষ হওয়া ফেডারেল লোনের উপর মহামারী-যুগের অর্থ প্রদানের বিরতি, এ সঙ্কটে আরো অবদান রাখছে।

এ বছর আমেরিকানদের পণ্যমূল্য বৃদ্ধির বড়ো ধকল সইতে হয়েছে। শ্রম পরিসংখ্যান ব্যুরোর সবচেয়ে সাম্প্রতিক কনজিউমার প্রাইজ ইনডেক্স (CPI) রিপোর্ট অনুসারে, নভেম্বর ২০২১ থেকে নভেম্বর ২০২২ এর মধ্যে খাদ্যের দাম ১০.৬ শতাংশ বেড়েছে এবং নভেম্বর ২০২২ থেকে নভেম্বর ২০২৩ এর মধ্যে খাদ্যের দাম ২.৯ শতাংশ বেড়েছে। 

নভেম্বর ২০২২ থেকে নভেম্বর ২০২৩-এর মধ্যে বার্ষিক বৃদ্ধিতে রয়েছে, হিমায়িত নন-কার্বনেটেড জুস এবং পানীয় (১৮.৬ শতাংশ), ভেন্ডিং মেশিন এবং মোবাইল বিক্রেতাদের কাছ থেকে খাবার (১৪.৬ শতাংশ), কাচা গরুর মাংস (১২.৫ শতাংশ), কাচা গরুর মাংসের স্টিক (৯.১ শতাংশ), গরুর মাংস এবং বাছুর (৮.৭ শতাংশ)। 

নভেম্বর ২০২২ থেকে নভেম্বর ২০২৩-এর মধ্যে বার্ষিক হ্রাসে  রয়েছে, ডিম (২২.৩ শতাংশ), লেটুস (১০.২ শতাংশ), আপেল (৫.৮ শতাংশ), টমেটো (৪.৪ শতাংশ) এবং তাজা সবজি (৩.১ শতাংশ)। শ্রম পরিসংখ্যান ব্যুরো এবং অর্থনৈতিক বিশ্লেষণ ব্যুরো সহ বেশ কয়েকটি ফেডারেল সংস্থা দ্বারা খাদ্যের দামগুলি ট্র্যাক করা হয়।

রিপাবলিকান নাকি ডেমোক্র্যাট মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির ইস্যুটি পরিচালনা করার জন্য উপযুক্ত-এ মতামতে ১০ জনের মধ্যে ৩ জন আমেরিকান, কোনো পক্ষকেই বিশ্বাস করতে পারছেন না বলে জানান।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন