https://www.prothomalony.com/

7386

north-america

উত্তর আমেরিকা

অ্যামাজনের ব্ল্যাক ফ্রাইডে ডিল

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩ ০৯:২৭

ব্ল্যাক ফ্রাইডে প্রতি বছর থ্যাঙ্কসগিভিংয়ের পরই শুক্রবার পড়ে। এ বছর ব্ল্যাক ফ্রাইডে ২৪ নভেম্বর। অ্যামাজন এবার আগের চেয়ে কিছুটা বেশি ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্ট দিচ্ছে। এই মুহুর্তে, প্রাইম মেম্বাররা প্রতিদিনের প্রয়োজনীয় যন্ত্রপাতি, পোশাক, প্রযুক্তি, কসমেটিক্স, বিউটি সাপ্লাই এবং আরও অনেক কিছুর উপর ডিসকাউন্ট পাবেন। প্রাইম মেম্বাররা সবকিছুতে ডিসকাউন্ট পাবেন। 

অ্যামাজন, অনলাইনে ক্রেতাদেরকে ঘন ঘন তাদের পণ্যগুলো চেক করতে পরামর্শ দেয়, কারণ ব্ল্যাক ফ্রাইডে এবং সাইবার মানডে-এর মাধ্যমে তারা অনলাইন পণ্য ক্রমাগত নতুন ডিলের সাথে আপডেট করবে। 

অ্যামাজনের ইকো বাডস্ এর সর্বশেষ সংস্করণটি আপনি যখন মেগা-রিটেলারের কাছ থেকে একটি চার্জিং কেস সহ বাছাই করবেন, আপনি তালিকা মূল্যের ৩০ শতাংশ ছাড় পাবেন। $৫০ বদলে এখন $৩৫ পাওয়া যাচ্ছে। ইকো বাডস সক্রিয় নয়েজ বাতিলকরণের সাথে আসে যা ব্যাকগ্রাউন্ডের শব্দ সীমিত করে। ই-রিডার বইগুলো বাছাইয়ে ছাড় দেয়া হয়েছে, $১২০ থেকে $৯৯। অ্যামাজন ফায়ার টিভি ওমনি কিউএলইডি-এ ২৭ শতাংশ ছাড় রয়েছে, $৪৫০ থেকে এখন $৩৮০ তে। অ্যামাজন ইকো ৪র্থ জেনার প্রোডাক্টে ৪৫ শতাংশ ছাড় রয়েছে। এটি একটি ছোট, গোলাকার স্পিকার যার অন্তর্নির্মিত আলেক্সা ক্ষমতা রয়েছে যা এখন $১০০ থেকে $৫৫ পাওয়া যাচ্ছে। অ্যালেক্সা হল অ্যামাজনের ক্লাউড-ভিত্তিক ভয়েস পরিষেবা, যার মাধ্যমে আপনি প্রাকৃতিক ভয়েস তৈরি করতে পারবেন। 

রিং ব্যাটারি ডোর বেল-এ ছাড় রয়েছে $১৮০ থেকে $১২০ যা ওয়্যারলেসভাবে আপনার বাড়ির নিরাপত্তা দিবে। ছাড়ে রয়েছে অ্যামাজন ইকো পপ-$৪০ থেকে $১৮; এই রঙিন, স্মার্ট স্পিকারটি অ্যালেক্সা-সক্ষম স্মার্ট হোম ইন্টিগ্রেশনকে সহজ করে তোলতে পারে। ইকো শো ফাইভ-৫.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে সলিড স্পিকারটি এখন পাবেন $৪০ যার মূল্য ছিল $৯০। আপনার সম্পদ নিরাপদ রাখতে 'আরলো এসেনশিয়াল আউটডোর সিকিউরিটি ক্যামেরা' $৭০  পাবেন; পূর্বমূল্য ছিল $১৩০। আমাজন কিন্ডল ওয়েসিস-$২৪০ এর পরিবর্তে $১৫৫ তে পাওয়া যাচ্ছে যা অ্যামাজন লাইব্রেরিতে অ্যাক্সেস সহ যে কোনো আলোতে আপনাকে পড়তে সাহায্য করবে। অ্যামাজন কিন্ডল স্ক্রাইব, যা স্কুল কলেজে নোট নেওয়ার জন্য উপযুক্ত, এখন ২৯ শতাংশ ছাড়ে  অর্থাৎ $৩৪০ এর বদলে $২৪০ তে পাওয়া যাচ্ছে। 

ব্লিঙ্কার ওয়্যারলেস আউটডোর সিকিউরিটি ক্যামেরা, ৪০ শতাংশ ছাড়ে রযেছে; $১২০ এর বদলে $৭২। বিউটিবক্স-$৩০ থেকে $২০ এ পাওয়া যাচ্ছে। 

অ্যাপল এয়ারপড ম্যাক্স $৫৪০ এর বদলে $৪৫০। ক্যুয়াইটকমফোর্ট ৪৫-ওভার-ইয়ার হেডফোন $২৩৯ এর বদলে $১৯৯-এ পাওয়া যাচ্ছে। বস নয়েজ কেন্সেলিং হ্যাডফেন-৭০০, পাওয়া যাচ্ছে $২৫৯ মূল্যে যার পূর্বমূল্য ছিল $৩৭৯। স্যামসাং গেলাক্সি বাডস্ ২ প্রো- তে ৩০ শতাংশ ছাড়। এ্যাপল ম্যাকবুক এয়ার এম-১, গোল্ড সিল্ভার ১৩ ইঞ্চির মূল্য $৯৯৯ থেকে $৭৫০। লগিটেক পপ কিবোর্ড $১০০ পরিবর্তে এখন $৬৬। অ্যাপল আইপ্যাড ১০-$৩৪৯, পূর্বমূল্য ছিল $৪৪৯। এ্যাপল ম্যাকসেইফ চার্জার $২৯, পূর্বমূল্য $৩৯। এ্যাপল ওয়াচ আল্ট্রা-২, $৭৩৯; পূর্বমূল্য $৭৯৯। ক্যাট টয় ফ্লপিং ফিশ মূল্য $১০, পূর্বমূল্য $২০। 

আরো বহুপণ্য মূল্য ছাড়ে রয়েছে। অ্যামাজন ওয়েবসাইটে ক্লিক করে নিজ পছন্দের পণ্যসামগ্রী দেখে নিতে পারেন।

এছাড়াও, অ্যামাজন স্টোর কার্ড এবং প্রাইম ভিসা ক্রেডিট কার্ডের জন্য সাইন আপ করার সুবিধাও রয়েছে। ২১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত যারা অ্যামাজন স্টোর কার্ডের জন্য সাইন আপ করবেন, তারা অনুমোদনের সাথে সাথেই $১০০ অ্যামাজন গিফ্টকার্ড পাবেন। আর যারা ১৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত প্রাইম ভিসার জন্য সাইন আপ করবেন, তারা $২০০ অ্যামাজন গিফ্টকার্ড পাবেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন